BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

উদ্যোক্তা গড়তে ক্যাম্পাসে উদ্যোগ: খুলনা বিশ্ববিদ্যালয়ে স্টার্টআপ প্রোগ্রামে শিক্ষার্থীদের সাড়া

উদ্যোক্তা গড়তে ক্যাম্পাসে উদ্যোগ: খুলনা বিশ্ববিদ্যালয়ে স্টার্টআপ প্রোগ্রামে শিক্ষার্থীদের সাড়া

খুলনা ব্যুরো: চাকরির সীমিত বাজারে নতুন পথ খুঁজতে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জোরালো হচ্ছে। সেই লক্ষ্যেই শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও ব্যবসায়িক দক্ষতা বিকাশে খুলনায় আয়োজন করা হয়েছে ইয়ুথ এন্টারপ্রেনিউরশিপ এন্ড স্টার্টআপ ফর স্টুডেন্টস শীর্ষক একটি প্রোগ্রাম।

রবিবার (৫ এপ্রিল) খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী। এসএমই ফাউন্ডেশন আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগিতা করে খুলনা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব।

বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য ড. মোঃ রেজাউল করিম।

তিনি বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতিতে তরুণ উদ্যোক্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাকরির ওপর নির্ভর না করে নিজেই কর্মসংস্থান তৈরি করার মানসিকতা গড়ে তুলতে হবে।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত ‘ইউনিভার্সিটি ইনোভেশন হাব’ এর মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত প্রশিক্ষণ ও সিড মানি প্রদান করা হচ্ছে, যাতে তারা বাস্তবভিত্তিক আইডিয়া নিয়ে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার ড. মোঃ নূরুন্নবী, বাংলাদেশ ব্যাংক খুলনা কার্যালয়ের নির্বাহী পরিচালক মোঃ রুকনুজ্জামান এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক নুরুল হাই।

স্বাগত বক্তব্য রাখেন আব্দুস সালাম সরদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন তাসমিয়া ইসলাম তিশা ও ফাহিম খান।

বক্তারা বলেন, বর্তমান সময়ে উদ্যোক্তা হওয়ার জন্য সুযোগ-সুবিধা বাড়ছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান তরুণদের আইডিয়ায় বিনিয়োগে আগ্রহী। তাই শিক্ষার্থীদের উচিত নতুন ও উদ্ভাবনী ধারণা নিয়ে এগিয়ে আসা। একটি শক্তিশালী স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তুলতে সরকারি ও বেসরকারি খাতের সমন্বয় প্রয়োজন বলেও তারা মত দেন।

উদ্বোধনী পর্ব শেষে তিনটি প্লেনারি সেশনে উদ্যোক্তা উন্নয়ন, স্টার্টআপ গঠন, মেন্টরশিপ ও ব্যবসায়িক প্রশিক্ষণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

এতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি খুলনা-এর শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গ দেবে না ন্যাটো পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন মেলোনি হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের ইরানের উপকূল থেকে ২০০ কিমি দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ইউক্রেনে পূর্ণমাত্রার হামলার ঘোষণা পুতিনের ইরানে ফের হামলা করলে আবারও হারবে যুক্তরাষ্ট্র— তেহরানবাসীর বার্তা আইআরজিসির হুঁশিয়ারি: ইরানের বন্দর হুমকিতে পড়লে মধ্যপ্রাচ্যের কোনো বন্দরই নিরাপদ থাকবে না হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সমর্থন দেবে না ব্রিটেন : স্টারমার মার্কিন নৌ-অবরোধের হুমকিকে ‘হাস্যকর’ বললেন ইরানের নৌবাহিনী প্রধান