BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

উত্তেজনার মধ্যে আরব সাগরে ব্রিটিশ পারমাণবিক সাবমেরিন

উত্তেজনার মধ্যে আরব সাগরে ব্রিটিশ পারমাণবিক সাবমেরিন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযান জোরদারের হুমকির মধ্যেই আরব সাগরে পৌঁছেছে যুক্তরাজ্যের একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন। ব্রিটিশ ট্যাবলয়েডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ‘এইচএমএস অ্যানসন’ নামের সাবমেরিনটি গত ৬ মার্চ অস্ট্রেলিয়ার পার্থ শহর ছেড়ে যাত্রা শুরু করে। বর্তমানে এটি হরমুজ প্রণালির নিকটবর্তী উত্তর আরব সাগরে অবস্থান নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

সাবমেরিনটি টমাহক ব্লক-৪ ল্যান্ড অ্যাটাক ক্ষেপণাস্ত্রে সজ্জিত, যার পাল্লা প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার।

এছাড়া এতে রয়েছে স্পিয়ারফিশ হেভিওয়েট টর্পেডো।

এদিকে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ