BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী হয়রানীর অভিযোগে তিন দালালের কারাদণ্ড

উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী হয়রানীর অভিযোগে তিন দালালের কারাদণ্ড

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: স্বাস্থ্যসেবা নিতে এসে দালালদের খপ্পরে পড়ে হয়রানির শিকার—এমন অভিযোগ দীর্ঘদিনের। অবশেষে সেই দালালচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দিয়েছে প্রশাসন।

মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশ্বর মন্ডলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, হাসপাতাল চত্বরে সক্রিয় একটি সংঘবদ্ধ দালালচক্র রোগী ও তাদের স্বজনদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করে নির্দিষ্ট ক্লিনিক ও চিকিৎসকের কাছে নেওয়ার নামে অর্থ আদায় করছিল। এসব অভিযোগের ভিত্তিতে আকস্মিক পরিদর্শনে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই তিনজনকে হাতেনাতে আটক করেন।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্তদের মধ্যে একজনকে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০০ টাকা জরিমানা এবং অপর দুইজনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশ্বর মন্ডল বলেন, “সরকারি হাসপাতালে দালালচক্রের কোনো স্থান নেই। রোগীদের সঙ্গে প্রতারণা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এ ধরনের অসাধু কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বলেন, “স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে কোনো অনিয়ম বা দালালি সহ্য করা হবে না। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে চিকিৎসা সেবা পায়, তা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা সতর্ক রয়েছে এবং এ ধরনের অভিযান চলমান থাকবে। পর্যায় ক্রমে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে”

স্থানীয়দের মতে, প্রশাসনের এ ধরনের কড়া পদক্ষেপ হাসপাতাল এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে কমবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অভিযোগ থেকে খালাস, সাড়ে ৫ কোটি ইউরো ফেরত পাচ্ছেন শাকিরা ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নির্মাণে টাটা ইলেকট্রনিক্স-এএসএমএল চুক্তি রয়টার্সের এক্সক্লুসিভ: সৌদিতে ১৬ চীনা যুদ্ধবিমান ও ৮ হাজার সেনা পাঠাল পাকিস্তান, ঘটনা কী নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ তারেক রহমানের ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের নির্দেশনা এলজিআরডি মন্ত্রীর পানি ও স্যানিটেশন খাতে ইউনিসেফের সমন্বিত উদ্যোগের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশজুড়ে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে : ভূমিমন্ত্রী র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী সিংড়ায় পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার