BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

উজিরপুর পৌরসভায় ছয়টি মসজিদসহ ইফতার মাহফিলের আয়োজন করেন – অ্যাডভোকেট আব্দুল্লাহ আল তওয়াব সুমন

উজিরপুর পৌরসভায় ছয়টি মসজিদসহ ইফতার মাহফিলের আয়োজন করেন – অ্যাডভোকেট আব্দুল্লাহ আল তওয়াব সুমন

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: উজিরপুর পৌরসভা এলাকায় ছয়টি মসজিদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল তওয়াব সুমন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম-এর কেন্দ্রীয় সদস্য এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর আইনজীবী।

১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৫টায় উজিরপুর উপজেলা সদরের পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত এ ইফতার মাহফিলে বিপুলসংখ্যক মুসল্লি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অ্যাডভোকেট সুমন স্বশরীরে উপস্থিত থেকে রোজাদারদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন এবং সবার খোঁজখবর নেন।

এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “উজিরপুর পৌরসভাকে একটি আধুনিক, গণতান্ত্রিক ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে হবে। আমরা চাই এই পৌরসভা সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব ও মাদকমুক্ত হোক। এ লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

ইফতার মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকের নাতনী মারিহা উপজেলা পর্যায়ে শ্রেষ্ট শিক্ষার্থী নির্বাচিত আদমদীঘিতে জমির উপরিভাগের মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা বকশীগঞ্জে ছিনতাই হওয়া অটোভ্যান চালকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী দুই ভাই! জামালপুরে স্বামীকে গাছে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, তিন জনের মৃত্যুদণ্ড রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১০ সভা অনুষ্ঠিত আগামী মাসের মধ্যে কৃষক কার্ড বিতরণ করবে সরকার : প্রধানমন্ত্রী এক মাসের কম সময়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী