BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

উজিরপুর আন নূর নূরানী ও হাফেজী মাদ্রাসায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

উজিরপুর আন নূর নূরানী ও হাফেজী মাদ্রাসায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

উজিরপুর প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর পৌরসভার প্রানকেন্দ্রে আন নূর নূরানী মাদ্রাসায় হাফেজী শাখা খোলার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি ও অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ অক্টোবর শুক্রবার সকাল ৮ টায় সাবেক মাতৃ মঙ্গল হাসপাতালে আন নুর নুরানি ও হাফেজী মাদ্রাসার সভাক্ষে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মোঃ মনিরুজ্জামান শামিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তৃতা করেন প্রবীণ শিক্ষক মোঃ আবুল হাসেম হাসেম হাওলাদার, আব্দুর রহিম মাস্টার, আব্দুস সালাম, বিএনপি নেতা মোঃ রিয়াজ উদ্দিন মিয়া, মোঃ সেলিম আহম্মেদ, মোঃ রাসেল হাওলাদার, পৌর জামায়াতে ইসলামীর আমির মোঃ আল আমিন সরদার, মোঃ আনোয়ার হোসেন হাওলাদার, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, পৌরসভার প্রানকেন্দ্রে ১নং ওয়াডের সাবেক মাতৃ মঙ্গল হাসপাতালে এই মাদ্রাসাটি অত্যন্ত সুন্দর ও নিরিবিলি পরিবেশে অত্যান্ত মেধাবী,দক্ষ শিক্ষকদের নিয়ে পরিচালিত হয়।

হাফেজী শাখায় আবাসিক ও অনাবাসিক উভয় শাখায় ভর্তি শুরু হয়েছে।

এ খানে পবিত্র কুরআনের পাখিদের যত্ন সহকারে শিক্ষা দান করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
উত্তেজনা বাড়িয়ে হরমুজ প্রণালীতে এবার সাবমেরিন মোতায়েন করল ইরান গাজায় ইসরায়েলি হামলায় নিহত তিন ফিলিস্তিনি, যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা অবশেষে স্পেনে ভিড়ল হান্টাভাইরাস আক্রান্ত প্রমোদতরী, প্রত্যাবাসন শুরু নারীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ বাহিনী গঠনের আদেশ দিলেন মুখ্যমন্ত্রী বিজয় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করবে রাশিয়া : পুতিন তামিলনাড়ু হবে ধর্মনিরপেক্ষ, আমিই হবো ক্ষমতার একমাত্র কেন্দ্র : থালাপতি বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন থালাপতি বিজয় কৃষকের তিনটি হাঁস খেয়ে ফেলে অজগরটি, প্রায় ১৬ ফুট লম্বা বনে অবমুক্ত করা হয়েছে বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার গ্রেপ্তার কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সন্তানকে সঠিক পথে রাখা বড় চ্যালেঞ্জ : সমাজকল্যাণমন্ত্রী