BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

উজিরপুরে ১৮১টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফিডিং কার্যক্রম উদ্বোধন

উজিরপুরে ১৮১টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফিডিং কার্যক্রম উদ্বোধন

উজিরপুর প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৭ হাজার ৫ শত ৮১ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ফিডিং কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।

আজ সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১ টায় উজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তন কেন্দ্রে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এ সময় উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মাদ শহীদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মোঃ খোকন সরদার, পৌর জামায়াতে ইসলামের আমির মোঃ আল আমিন সরদার, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আব্দুল আজিজ, উজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গাজী মাহফুজুর রহমান এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার সাবিনা ইয়াসমিন, উজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক রহিমা পারভীন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, স্কুল ফিডিং কর্মসূচির প্রজেক্টর ডাইরেক্টর শাহ আলম,ডাইরেক্টর অপারেশন মোঃ মনজুর রহমান মাসুক, উজিরপুর প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ ওমর ফারুক সহ অনেকে। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, ১৮১ টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৭ হাজার ৫৮১ জন শিক্ষার্থীদের স্কুল ফিডিং এর নাস্তা তুলে দেওয়া হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দেশে উৎপাদিত চিনি গুদামে মজুত থাকলে আমদানি করা হবে না : শিল্প উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি : রিজভী বিয়ে নিয়ে প্রথমবার প্রশ্নের জবাব দিলেন রাশমিকা তাসনিয়া ফারিণ গান শুরু করেন টেলর সুইফট থেকে অনুপ্রাণিত হয়ে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় হামজারবাগ জামে মসজিদে দোয়া জামালপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ১৫ নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল বেগম জিয়ার সুস্থ্যতায় দেশবাসী কাঁদছে এবং আল্লাহর নিকট দোয়া করছে : মিনু রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় চন্দ্রিমা থানা বিএনপির দোয়া মাহফিল ইসরাইলকে অংশগ্রহণের অনুমতি, ইউরোভিশন বয়কট করছে স্পেনসহ ৪ দেশ