BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

উজিরপুরে মাদক-চাঁদাবাজির অভিযোগে উপজেলা ছাত্রদলের আহবায়ক মনির গ্রেফতার

উজিরপুরে মাদক-চাঁদাবাজির অভিযোগে উপজেলা ছাত্রদলের আহবায়ক মনির গ্রেফতার

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ ধামুরা এলাকার শীর্ষ চাঁদাবাজ মনির সরদারকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

জানা যায় সে উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবং দক্দক্ষিণ ধামুড়া গ্রামের আব্দুল হামিদ সরদারের পুত্র।

তার বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে সাধারণ মানুষ চাঁদাবাজি ও মাদকের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি আনুমানিক দুপুর ২টা ১৫ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ পদাতিক ব্রিগেডের অধীন ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উজিরপুর

আর্মি ক্যাম্পের একটি চৌকস দল উজিরপুর উপজেলার দক্ষিন ধামুরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মাদকসহ শীর্ষ চাঁদাবাজ মনির সরদারকে আটক করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, মনির সরদারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, মনির সরদারের বিরুদ্ধে চাঁদাবাজির একটি মামলা চলমান রয়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় সম্ভাব্য যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ