BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

উজিরপুরে মতবিনিময় সভায় সন্ত্রাস, মাদক ও চাপমুক্ত নির্বাচন উপহার দিতে চায় বাংলাদেশ সেনাবাহিনী

উজিরপুরে মতবিনিময় সভায় সন্ত্রাস, মাদক ও চাপমুক্ত নির্বাচন উপহার দিতে চায় বাংলাদেশ সেনাবাহিনী

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলায় সন্ত্রাস, মাদক, চাঁদাবাজিমুক্ত এবং চাপহীন একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর বাংলাদেশ সেনাবাহিনী।

আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬ পদাতিক ব্রিগেডের অধীন ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উজিরপুর আর্মি ক্যাম্প কমান্ডার মেজর।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় উজিরপুর আলিম মাদ্রাসা প্রাঙ্গণে অবস্থিত উজিরপুর অস্থায়ী আর্মি ক্যাম্পে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন গুরুত্বপূর্ণ হাট-বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইলেকট্রনিক ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মেজর বলেন, “সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান অত্যন্ত কঠোর। মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এ ধরনের অপরাধের বিরুদ্ধে কোনো প্রকার আপস করা হবে না।”

তিনি আরও জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা এবং অপরাধ নির্মূলে সেনাবাহিনীর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে নির্বাচনকালীন সময়ে জনদুর্ভোগ কমাতে উজিরপুর উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো যানজটমুক্ত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান তিনি।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইচলাদী বাজার কমিটির সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন ফরাজী, সাধারণ সম্পাদক এইচ এম শাহিন মল্লিক, উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহফুজুর রহমান মাসুম, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা আকাশ, গড়িয়া নতুন হাট বাজারের ইজারাদার মোঃ লিটন রাড়িসহ আরও অনেকে।

বক্তারা সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে শান্তিপূর্ণ পরিবেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দেশে বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় আসার পথে : শিক্ষামন্ত্রী উজিরপুরে ঔষধ কোম্পানির প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হাম-রুবেলা টিকাদানে রাজশাহী সিটি কর্পোরেশনের লক্ষ্যমাত্রা পূরণ, শতভাগ সফলতা অর্জন রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৩৬ রাজশাহীতে মাদকবিরোধী অভিযান: ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার-১ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য এই দীপিকা আর সেই দীপিকা নেই প্রেমের গুঞ্জন নিয়ে বিড়ম্বনায় অভিনেত্রী মাতৃত্ব নিয়ে বলতে গিয়ে কেঁদে ফেললেন কিয়ারা স্যামসাংয়ের বিরুদ্ধে ১৮৩ কোটি টাকার মামলা করলেন ডুয়া লিপা