BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলের ৩৬ তম মৃত্যু বার্ষিকী পালিত

উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলের ৩৬ তম মৃত্যু বার্ষিকী পালিত

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে ব্যাপক আয়োজনে নবম সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এমএ জলিলের ৩৬ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে ১৯ নভেম্বর সকালে উপজেলা চত্বরে মেজর এমএ জলিলের স্মৃতি ফলকে পুস্প মাল্য অর্পণ করেন মেজর এমএ জলিল পরিষদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।

পরে সকাল ১০ টায় মেজর এমএ জলিল নুরানি ও হাফেজী মাদ্রাসায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডাঃ আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মহেশ্বর মন্ডল। বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, পটুয়াখালী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ এস এম আবুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম।

মাঈনুল আহাদ মামুন সিকদার ও আলী হোসেন সিকদার রুপকের সঞ্চালনায় আরো বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন হাওলাদার, জাকারিয়া মাস্টার, হাবিবুর রহমান, পৌর বিএনপির সহ সভাপতি আঃ রাজ্জাক সরদার, সাংগঠনিক সম্পাদক সোহেল হাওলাদার, সিনিয়র সদস্য আনোয়ার হোসেন খান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, বিএনপি নেতা শামীম ভুইয়া, সোহেল সিকদার, কালাম ফরাজি সহ অনেকে।

এ সময় বক্তারা বলেন, আওয়ামী দুঃশাসনের স্বীকার স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দী, মুক্তিযুদ্ধের সকল সম্মান ও সম্মাননা এবং খেতাব বঞ্চিত বীর মুক্তিযোদ্ধা নবম সেক্টর কমান্ডার মেজর এমএ জলিলের মতো সাহসী বীরের জন্ম না হলে আমরা একটি স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখতে পারতাম না। তাই বীর মুক্তিযোদ্ধা মেজর এমএ জলিলের সকল খেতাব ফিরিয়ে দেওয়ার জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন বক্তারা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দেশে উৎপাদিত চিনি গুদামে মজুত থাকলে আমদানি করা হবে না : শিল্প উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি : রিজভী বিয়ে নিয়ে প্রথমবার প্রশ্নের জবাব দিলেন রাশমিকা তাসনিয়া ফারিণ গান শুরু করেন টেলর সুইফট থেকে অনুপ্রাণিত হয়ে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় হামজারবাগ জামে মসজিদে দোয়া জামালপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ১৫ নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল বেগম জিয়ার সুস্থ্যতায় দেশবাসী কাঁদছে এবং আল্লাহর নিকট দোয়া করছে : মিনু রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় চন্দ্রিমা থানা বিএনপির দোয়া মাহফিল ইসরাইলকে অংশগ্রহণের অনুমতি, ইউরোভিশন বয়কট করছে স্পেনসহ ৪ দেশ