BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

উজিরপুরে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলার ৮ দিন পর হাসপাতালে যুবকের মৃত্যু

উজিরপুরে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলার ৮ দিন পর হাসপাতালে যুবকের মৃত্যু

উজিরপুর প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের সোহেল মাঝি নামক এক যুবক প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন উজিরপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম।

স্থানীয় পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ১১ নভেম্বর সকাল সাড়ে ৭ টায় একই এলাকার পলাশ মাঝির সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের সাথে হাতাহাতির ঘটনা ঘটে।

এতে পলাশ মাঝির ইটের আঘাতে সোহেল মাঝি গুরুতর আহত হন।

প্রথমে সোহেল মাঝিকে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়, তার অবস্থা গুরুতর হলে সাথে সাথে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শারীরিক অবস্থা আরো অবনতি ঘটলে সোহেল মাঝিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টায় মৃত্যুবরণ করেন।

এ ঘটনা সোহেলের এলাকায় শোকের ছায়া নেমে আসে। সোহেল মাঝি পৌরসভার ৭ নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা সোবাহান মাঝির পুত্র।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান, প্রথমে হামলার ঘটনায় উজিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, যাহার নাম্বার-০৯। আসামিদের গ্রেফতার করা হয়েছে। হত্যার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার