BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

উজিরপুরে কিডনি রোগে আক্রান্ত শাকিলকে বাঁচাতে ‘অনির্বাণ’-এর সহায়তা আবেদন

উজিরপুরে কিডনি রোগে আক্রান্ত শাকিলকে বাঁচাতে ‘অনির্বাণ’-এর সহায়তা আবেদন

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা-এর বামরাইল ইউনিয়নের সস্থিশুন্ড গ্রামে মানবিক সহায়তা সংস্থা অনির্বাণ-এর উদ্যোগে দুরারোগ্য কিডনি রোগে আক্রান্ত মোঃ শাকিল হাওলাদারের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা সংগ্রহে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৪ এপ্রিল) সকাল ১১টায় স্থানীয় এইচ এম ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সহায়তা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে শাকিলের চিকিৎসার জন্য সহযোগিতার আহ্বান জানান।

সংস্থাটির সভাপতি মোঃ হারুন অর রশিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সুজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রকিবুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি আ. ফ. ম. সামসুদ্দোহা আজাদ, বামরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন জুগলু, উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহফুজুর রহমান মাসুম এবং সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্নাসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে সংস্থাটির সাধারণ সম্পাদক, লন্ডন প্রবাসী মোঃ রফিকুল ইসলাম রায়হান ডাকুয়া-কে সংবর্ধনা প্রদান করা হয়।

বক্তারা বলেন, কিডনি রোগসহ বিভিন্ন জটিল ও প্রাণঘাতী রোগের অন্যতম কারণ মাদক।মাদক থেকে সমাজকে নিরাপদ রাখতে সবাই কে ঐক্যবদ্ধ হতে হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ