BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

উজিরপুরে উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত

উজিরপুরে উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কপিল বিশ্বাস, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম রুমি, উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ফারুক হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ নূর হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মেহেদী হাসান।

এছাড়া উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মোঃ খোকন সরদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাকিবুল ইসলাম, উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহফুজুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না, উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির শরীফ এবং বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান।

পাশাপাশি উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বা তাদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভায় আইনশৃঙ্খলা রক্ষা, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সরকারি পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
প্রতীক বরাদ্দের আগেই প্রচার: এবি পার্টির প্রার্থী সাঈদ নোমান আদালতে তলব আরইউজে’র উদ্যোগে জমকালো আয়োজনে মিডিয়া কাপ উদ্বোধন  বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ আন্তর্জাতিক পর্যটনের ক্ষেত্রে নতুন ভাবে পরিচিতি পাবে : ফয়েজ আহমেদ  জনতা ‘হ্যাঁ’ ভোট, জুলাই সনদ ও নতুন বাংলাদেশের পক্ষে : সমবায় উপদেষ্টা জীববৈচিত্র্য রক্ষায় নিরাপদ জেনেটিক প্রযুক্তির ব্যবহার জরুরি : প্রাণিসম্পদ উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, জেলা হাসপাতালে চিকিৎসাধীন-৭৯ ১২ ফেব্রুয়ারির পর চাঁপাইনবাবগঞ্জে চাঁদাবাজির ঠাঁই হবে না – মতবিনিময় সভায় বুলবুল “ধর্ম নয়-উন্নয়নই রাজনীতি” চাঁপাইনবাবগঞ্জে সংখ্যালঘুদের মতবিনিময়ে হারুনুর রশীদ তারেক রহমানের সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারি কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে আইনি বাধা নেই : আলী রীয়াজ