BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

উজিরপুরে অবৈধ জাটকা নিধন অভিযানে মাছ জব্দ: এতিম খানায় বিতরণ

উজিরপুরে অবৈধ জাটকা নিধন অভিযানে মাছ জব্দ: এতিম খানায় বিতরণ

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলায় অবৈধভাবে জাটকা ইলিশ শিকারের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ২০ কেজি জাটকা মাছ জব্দ করা হয়েছে।

পরে জব্দকৃত মাছ স্থানীয় দুটি এতিমখানায় বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য অধিদপ্তর ও উজিরপুর মডেল থানা পুলিশের যৌথ উদ্যোগে রাতভর পরিচালিত অভিযানে উপজেলার সন্ধ্যা নদীতে সরকার নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে জাটকা শিকার করার সময় এ মাছ জব্দ করা হয়।

রবিবার (দুপুর ১২টা) উজিরপুর মডেল থানা প্রাঙ্গণে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার এবং উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবুল ইসলাম জব্দকৃত জাটকা মাছ উপজেলার পূর্ব ধামসার এতিমখানা ও পৌরসভার মেজর এম এ জলিল এতিমখানায় বিতরণ করেন।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, জাটকা নিধন বন্ধ করতে হলে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তারা জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টাইব্রেকারে আতলেতিকোর হৃদয় ভেঙে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারলো চেলসি ইরানি জাহাজ আটকে উত্তেজনা, ইসলামাবাদ বৈঠক নিয়ে শঙ্কা হরমুজে ইরানি জাহাজ দখল মার্কিন সেনার, শীঘ্রই জবাব দেওয়ার হুঁশিয়ারি তেহরানের মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ‘ড্রোন হামলা’ প্রবল হামলা-প্রতিরোধের পরেও অক্ষত ইরানের বেশিরভাগ অস্ত্রভাণ্ডার লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুতের অভিযোগ: ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দ, গ্রেপ্তার-১ বিচার বিভাগকে ‘ন্যায় ও আস্থার জায়গা’ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, এটি প্রধানমন্ত্রীর নীতি : তথ্য প্রতিমন্ত্রী