BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

উজিরপুরের বড়াকোঠায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ পরিবারের বসতঘর ভস্মীভূত, ব্যাপক ক্ষয়ক্ষতি

উজিরপুরের বড়াকোঠায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ পরিবারের বসতঘর ভস্মীভূত, ব্যাপক ক্ষয়ক্ষতি

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি পরিবারের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আকস্মিক এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২৬ ফেব্রুয়ারি বেলা আনুমানিক সোয়া ১১টার দিকে বড়াকোঠা ইউনিয়নের ১নং ওয়ার্ডে মোঃ জলিল মল্লিকের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। দাহ্য উপকরণ বেশি থাকায় আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে।

এসময় স্থানীয়রা আগুন নেভানোর প্রাথমিক চেষ্টা চালালেও তা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পাঁচটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো—আঃ জলিল মল্লিক, কবির মল্লিক, সিদ্দিক মল্লিক, আঃ হক মল্লিক ও আঃ রব মল্লিক। আগুনে ঘরের আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালংকার, কাপড়চোপড়সহ প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, তাদের কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সুজা জানান অতি দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তার প্রদান করা হবে।

এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে অবস্থান করছে।

স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা পৌঁছানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টেষ্ট পোষ্ট এবার রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ ফ্রান্স হরমুজ প্রণালীতে কোনও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না : প্রতিরক্ষামন্ত্রী ‘হতাশায় ট্রাম্প’, সাড়া দিচ্ছে না শক্তিশালী কোনো দেশ বাড়ছে যুদ্ধের তীব্রতা, মার্কিন নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান ‘এটি একটি যৌথ প্রচেষ্টা হওয়া দরকার’ : হরমুজ প্রণালির নিরাপত্তায় চীন-জাপান-যুক্তরাজ্যকেও পাশে চান ট্রাম্প ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ব্যবসায় ট্রাম্প পরিবার নেতানিয়াহুর এক হাতে ছয় আঙুলের ভিডিও ভাইরাল, বেরিয়ে এলো মূল তথ্য সংকটে পড়েছে ইসরায়েল