BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রাজশাহী জেলা পরিষদ প্রশাসক

ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রাজশাহী জেলা পরিষদ প্রশাসক

প্রেস বিজ্ঞপ্তি: ঈদের ছুটি শেষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)।

মঙ্গলবার সকালে তিনি জেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হলে কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় প্রশাসক সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পরিষদের প্রধান সহকারী এস. এম. আলাউদ্দিন মতিন, উপ-সহকারী প্রকৌশলী এ. কে. এম. আনোয়ার হোসেন, সার্ভেয়ার ও উপ-সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. আলেফ আলীসহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ দপ্তর, রাজশাহী জেলা পরিষদ, রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ