প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা) পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।
শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় নগরীর ঐতিহ্যবাহী হযরত শাহ মখদুম (রহ.) দরগা মসজিদ-এ অনুষ্ঠিত ঈদুল ফিতরের প্রধান জামাতে তিনি অংশ নেন।
নামাজ শেষে রাজশাহী নগরবাসীসহ সমগ্র বাংলাদেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় তিনি উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান।
সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, পিআইডি, রাজশাহী। #















