BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈদের দিনেই বড় অভিযান, অর্ধশতাধিক মার্কিন-ইসরাইলি লক্ষ্যবস্তুতে বিধ্বংসী আঘাত

ঈদের দিনেই বড় অভিযান, অর্ধশতাধিক মার্কিন-ইসরাইলি লক্ষ্যবস্তুতে বিধ্বংসী আঘাত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর ৭০তম ধাপে দখলদার ইসরাইলের একাধিক সামরিক অবস্থান এবং মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারী গার্ড কর্পস (আইআরজিসি)।

এসব হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

আইআরজিসির বরাতে তেহরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে জানিয়েছে, শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের দিনে পরিচালিত এ অভিযানে মার্কিন-ইসরাইলি লক্ষ্যবস্তুতে বিধ্বংসী আঘাত হানা হয়েছে। এ পর্বে ৫৫টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন।

যুদ্ধপীড়িত ইরানে আজ শানিবার (২১ মার্চ) যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।

আইআরজিসি জানায়, পারস্য উপসাগরীয় অঞ্চলে পাঁচটি মার্কিন সামরিক ঘাঁটি আলখারাজ, আজজাফরে, আলী আস সালেম, ইরবিল ও বিশেষভাবে পঞ্চম মার্কিন নৌ-বহরের স্থাপনাগুলো গত ২৪ ঘণ্টায় বারবার ইরানের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়।

ইরানি ক্ষেপণাস্ত্র ‘কিয়াম’ ও ‘এমাদ’ এইসব হামলায় ব্যবহার করেছে ইরানি সশস্ত্র বাহিনী।

এ ছাড়াও ফিলিস্তিনের দখল করা অঞ্চল বা কথিত ইসরাইলের হাইফা ও তেল-আবিবের কৌশলগত নানা অঞ্চলে বিশেষ করে খাদরা, কিরিয়াত আভনু, সাভবিয়ুন, বেন আমি অঞ্চলে ইসরাইলি ঘাঁটি ও স্থাপনাগুলোতে আঘাত হানে ইরানের খুররামশাহর নামক বিধ্বংসী কিছু ক্ষেপণাস্ত্র। এইসব ক্ষেপণাস্ত্রের প্রতিটিতে রয়েছে কয়েকটি করে যুদ্ধাস্ত্র।

রেভলিউশনারী গার্ড কর্পস আবারও হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরান তার ভূমি ও সার্বভৌমত্বের ওপর যেই দেশের যেই স্থান থেকেই হামলা করা হোক না কেন আগের চেয়েও বেশি কঠোর ও বিধ্বংসী মাত্রায় জবাব দেবে।

এর আগে ইরান ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়ায় অবস্থিত মার্কিন-ব্রিটিশ যৌথ সামরিক ঘাঁটি লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ