BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈদের ছুটিতেও জরুরি প্রসূতি সেবা সার্ভিস প্রদান করলো পরিবার পরিকল্পনা বিভাগ

ঈদের ছুটিতেও জরুরি প্রসূতি সেবা সার্ভিস প্রদান করলো পরিবার পরিকল্পনা বিভাগ

নাটোর প্রতিনিধি: জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন সেবা কেন্দ্রে ঈদুল ফিতরের ছুটি চলাকালীন জরুরি সেবা সহ জরুরি প্রসূতি সেবাসহ চালু রয়েছে বলে জানিয়েছে জেলা ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ।

অফিস সুত্র জানায়, পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক নাটোর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ারুল আজিম এবং সহকারী পরিচালক মো. সোহেল রানা এর সার্বিক তত্ত্বাবধানে সেবা কেন্দ্র গুলোতে ঈদুল ফিতরের ছুটি চলাকালীন জরুরি সেবা ও জরুরি প্রসূতি সেবা চালু রয়েছে।

গত ১৭ মার্চ -২৩ মার্চ পর্যন্ত ঈদুল ফিতরের ছুটি চলমান থাকলেও জরুরি সেবার আওতাধীন গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা, সাধারণ স্বাস্থ্য সেবা, শিশু সেবা এবং কৈশোরকালীন কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সেবাসহ অন্যান্য সকল জরুরি সেবা চালু করা রয়েছে।

এ সময় সকল সেবা কেন্দ্রে জরুরি সেবা ( জরুরি প্রসূতি সেবাসহ) নিশ্চিত করা হয়েছে।

এ সময় নাটোর সদর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নরমাল ডেলিভারী সেবা প্রদান করা হয় এবং সেবা গ্রহীতার চাহিদা অনুসারে পরিবার পরিকল্পনা পদ্ধতি সেবাও প্রদান করা হয়।

প্রতিটি কেন্দ্রে সকল সেবা বিনামূল্যে প্রদান করা হচ্ছে।

এসময় গর্ভকালীন সেবা ৫৮ জন, ডেলিভারী সেবা ১৪ জন, প্রসব পরবর্তী ২৯ জন শিশু সেবা , কিশোর-কিশোরী ৭৭ জন এবং সাধারণ রোগী ২০৯ জন।

এদিকে নাটোর জেলার সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণের আন্তরিক প্রচেষ্টায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল সেবা অব্যাহত আছে। সেবা গ্রহীতারা ঈদের ছুটি চলাকালীন আন্তরিকতার সাথে জরুরি সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টাইব্রেকারে আতলেতিকোর হৃদয় ভেঙে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারলো চেলসি ইরানি জাহাজ আটকে উত্তেজনা, ইসলামাবাদ বৈঠক নিয়ে শঙ্কা হরমুজে ইরানি জাহাজ দখল মার্কিন সেনার, শীঘ্রই জবাব দেওয়ার হুঁশিয়ারি তেহরানের মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ‘ড্রোন হামলা’ প্রবল হামলা-প্রতিরোধের পরেও অক্ষত ইরানের বেশিরভাগ অস্ত্রভাণ্ডার লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুতের অভিযোগ: ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দ, গ্রেপ্তার-১ বিচার বিভাগকে ‘ন্যায় ও আস্থার জায়গা’ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, এটি প্রধানমন্ত্রীর নীতি : তথ্য প্রতিমন্ত্রী