BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসলাম শাহ উরফে পাগলা বাবার ৭ দিনব্যাপী উরস মোবারক উদ্বোধন

ইসলাম শাহ উরফে পাগলা বাবার ৭ দিনব্যাপী উরস মোবারক উদ্বোধন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুর ইসলামপুরের নাম করন অনুুসারে ইসলাম শাহ উরফে পাগলা বাবার ৭ দিনব্যাপী উরস মোবারক উদ্বোধন করা হয়েছে।

জানা গেছে, মা বারই রানী মাজারের উরস শেষে প্রতি বছরের ন্যায় ২২ ডিসেম্বর রাতে আশেকান জাকেরান ভক্তবৃন্দদের নিয়ে ৭ দিন ব্যাপী উরস মোবারকের উদ্বোধন করা হয়।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্ত ও আশেকানদের নিয়ে দরবার শরিফ কমিটির সহ সভাপতি টিটু খান লোহানী ভান্ডারীর সভাপতিত্বে এতে জেলা বিএনপির সহ সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, শিক্ষক আঃ মমিন চিশতী, উরস শরিফ কমিটির সাধারণ সম্পাদক আবির আহমেদ বিপুল মাস্টার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহফুদুজ্জামান লুলুসহ অন্যান্যরা উরস মোবারকের উদ্বোধন করেন।

মাজার উদযাপন কমিটির ও বক্তবৃন্দরা জানান,এই মাজারে মাছ মাংস নিষিদ্ধ। এখানে বিগত কখনই মাছ মাংস রান্না করা হয়নি। এখানে প্রতিনিয়ত পায়েস ও সবজি ভাত ছাড়া অন্য কিছু খাওয়া হয়না।

এসময় অনেকেই জানান-এখানে কেউ মানত করলে তার বিফল হয়না।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
“ধর্ম নয়-উন্নয়নই রাজনীতি” চাঁপাইনবাবগঞ্জে সংখ্যালঘুদের মতবিনিময়ে হারুনুর রশীদ তারেক রহমানের সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারি কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে আইনি বাধা নেই : আলী রীয়াজ চাঁপাইনবাবগঞ্জে ছিনতাই চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ৩ কোটি টাকার হেরোইনসহ এক কারবারি গ্রেপ্তার দেবীগঞ্জ অলদিনী সরকারি বিদ্যালয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ স্বজনহারা পরিবারগুলোর পাশে বিএনপি সবসময় থাকবে : তারেক রহমান নরসিংদীতে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে ভয়াবহ বিস্ফোরণ গুম-খুন-নির্যাতনের শিকার পরিবারগুলোর সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান গুম-খুনের শিকার পরিবারের কথা শুনে কাঁদলেন তারেক রহমান