BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসলামের নামে আমাদের ব্যবহার করতে চেয়েছিল” : বের হয়েছি ইসলামের কল্যানে – চরমনাই পীর

ইসলামের নামে আমাদের ব্যবহার করতে চেয়েছিল” : বের হয়েছি ইসলামের কল্যানে – চরমনাই পীর

টাঙ্গাইল (সদর) প্রতিনিধি: টাঙ্গাইল-০৫ (সদর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেন, ইসলামের নামে আমাদের ব্যবহার করতে চেয়েছিল, বের হয়েছি দলবদ্ধভাবে ইসলামের কল্যাণে। কিন্তু জনগণ এখন সচেতন, তারা সত্য ও নীতির রাজনীতিকে সমর্থন দেবে।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন ক্ষমতার রাজনীতি নয়, বরং আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের রাজনীতি করে যাচ্ছে।

তিনি বলেন, ইসলামী আন্দোলন দেশের মানুষের অধিকার ও ইসলামী মূল্যবোধ রক্ষায় আপসহীনভাবে কাজ করে যাচ্ছে।

পথসভায় বক্তারা একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান এবং ইসলামী আন্দোলনের নীতি ও আদর্শ তুলে ধরে ভোটারদের প্রতি সমর্থন কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল-০৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব খন্দকার জাকির হোসেন সবুজ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল (সদর) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
প্যারোলে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা যুক্তরাষ্ট্রের পক্ষ নিলে হরমুজ প্রণালি পার হওয়া সহজ হবে না : ইরান পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় আসার পথে : শিক্ষামন্ত্রী উজিরপুরে ঔষধ কোম্পানির প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হাম-রুবেলা টিকাদানে রাজশাহী সিটি কর্পোরেশনের লক্ষ্যমাত্রা পূরণ, শতভাগ সফলতা অর্জন রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৩৬ রাজশাহীতে মাদকবিরোধী অভিযান: ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার-১ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য এই দীপিকা আর সেই দীপিকা নেই