BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইসলামপুরে সর্বাত্মক শাটডাউনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

ইসলামপুরে সর্বাত্মক শাটডাউনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: আওয়ামী লীগের ডাকা সারা দেশে সর্বাত্মক শাটডাউনের প্রতিবাদে এবং আদালতের দেওয়া শেখ হাসিনার মৃত্যুদন্ডের রায় দ্রুত কার্যকর করার দাবিতে ইসলামপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম গ্রæপ সমর্থিত নেতাকর্মীরা উপজেলা দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ বের করে করে শহর প্রদক্ষিণ শেষে ঐতিহাসিক বটতলা মোড়ে পথসভায় মিলিত হয়।

এতে ইসলামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামালপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, ইসলামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার প্রমূখ বক্তব্য রাখেন।

এ সময় উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকিউল ইসলাম তিব্বত, পৌর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মাহাবুর আলম সরকার, পৌর যুবদলের আহ্বায়ক এনামুল কবির ডেভিট সহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এতে অংশ নেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার