BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসলামপুরে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থী শতভাগ উপস্থিত নিশ্চিত করণে অভিভাবক সমাবেশ

ইসলামপুরে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থী শতভাগ উপস্থিত নিশ্চিত করণে অভিভাবক সমাবেশ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে শিক্ষার মানোন্নন ও শিক্ষার্থী শতভাগ উপস্থিত নিশ্চিত করণের লক্ষে লক্ষীপুর জাহানারা জুলফিকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার চর গোয়ালীনি ইউনিয়নের লক্ষীপুর চর পাড়ায় স্থাপিত জাহানারা জুলফিকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ওই বিদ্যালয় হল রুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সহকারী শিক্ষক আব্দুল হালিমের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন বিদ্যালয় প্রতিষ্ঠাতা জুলফিকার রহমান সাঈদ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হারুন আর রশিদ।

বিশেষ অতিথি জমিদাতা ফয়জুর হক প্রামানিক, সমাজ সেবক উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ছামিউল হক লাভলু, সাংবাদিক লিয়াকত হোসাইন লায়ন, সাবেক মেম্বার রেজাউল করিম, ডিগ্রীর চর নয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শরিফ উদ্দিন, বাগরদি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, অভিভাবক আফসার আলী, নাছির উদ্দিন, ফরিদ উদ্দিন, কালু শেখ প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা ও গুনগত শিক্ষা অর্জনে শিক্ষক, অভিভাবক ও সমাজসেবীদের সহযোগীতা কামনা করেন। এতে শিক্ষক, অভিভাবক, সুধীজন ও শিক্ষার্থীরা অংশ নেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
উত্তেজনা বাড়িয়ে হরমুজ প্রণালীতে এবার সাবমেরিন মোতায়েন করল ইরান গাজায় ইসরায়েলি হামলায় নিহত তিন ফিলিস্তিনি, যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা অবশেষে স্পেনে ভিড়ল হান্টাভাইরাস আক্রান্ত প্রমোদতরী, প্রত্যাবাসন শুরু নারীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ বাহিনী গঠনের আদেশ দিলেন মুখ্যমন্ত্রী বিজয় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করবে রাশিয়া : পুতিন তামিলনাড়ু হবে ধর্মনিরপেক্ষ, আমিই হবো ক্ষমতার একমাত্র কেন্দ্র : থালাপতি বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন থালাপতি বিজয় কৃষকের তিনটি হাঁস খেয়ে ফেলে অজগরটি, প্রায় ১৬ ফুট লম্বা বনে অবমুক্ত করা হয়েছে বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার গ্রেপ্তার কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সন্তানকে সঠিক পথে রাখা বড় চ্যালেঞ্জ : সমাজকল্যাণমন্ত্রী