BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসলামপুরে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতা কারাগারে একজন বেকসুর খালাস

ইসলামপুরে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতা কারাগারে একজন বেকসুর খালাস

জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলায় নাশকতা, বিস্ফোরক দ্রব্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসংক্রান্ত মামলায় যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পাঁচ নেতা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

শুনানি শেষে আদালত একজনকে বেকসুর খালাস দেন এবং বাকি চারজনের জামিন আবেদন নামঞ্জুর করেন। ফলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) জামালপুরের সংশ্লিষ্ট আদালতে হাজিরা শেষে বিচারক এ আদেশ দেন।

কারাগারে পাঠানো চারজন হলেন- ইসলামপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোহন মিয়া, সাবেক স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ডিজে বাবু, করেজ ছাত্রলীগের সাবেক সভাপতি উজ্জ্বল মিয়া,পার্থশী ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সভাপতি সোহেল মেম্বার।

আদালত সূত্রে জানা গেছে, নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এ সময় ছাত্রলীগ সদস্য আরমান হোসেনকে বেকসুর খালাস প্রদান করেন বিজ্ঞ আদালত।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গ দেবে না ন্যাটো পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন মেলোনি হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের ইরানের উপকূল থেকে ২০০ কিমি দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ইউক্রেনে পূর্ণমাত্রার হামলার ঘোষণা পুতিনের ইরানে ফের হামলা করলে আবারও হারবে যুক্তরাষ্ট্র— তেহরানবাসীর বার্তা আইআরজিসির হুঁশিয়ারি: ইরানের বন্দর হুমকিতে পড়লে মধ্যপ্রাচ্যের কোনো বন্দরই নিরাপদ থাকবে না হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সমর্থন দেবে না ব্রিটেন : স্টারমার মার্কিন নৌ-অবরোধের হুমকিকে ‘হাস্যকর’ বললেন ইরানের নৌবাহিনী প্রধান