BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসলামপুরে যমুনার দূর্গম চরাঞ্চলের ভোটকেন্দ্র পরিদর্শনে জামালপুর পুলিশ সুপার

ইসলামপুরে যমুনার দূর্গম চরাঞ্চলের ভোটকেন্দ্র পরিদর্শনে জামালপুর পুলিশ সুপার

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে জামালপুরের ইসলামপুর যমুনার দুর্গম চরাঞ্চলের ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জামালপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।

সোমবার দিনব্যাপী উপজেলার বেলগাছা ইউনিয়নের চরাঞ্চলের একাধিক ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

ভোটাররা যেন নির্বিগ্নে, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়টি ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার মন্নিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ ভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ (পিপিএম), ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ইমরুল হাসান, ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে কোইকা কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ দ্বিতীয় বিশ্বকাপ জয়ের হাতছানি স্পেনের রিয়ালকে হারিয়ে লিগ শিরোপা ঘরে তুললো বার্সেলোনা প্যারোলে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা যুক্তরাষ্ট্রের পক্ষ নিলে হরমুজ প্রণালি পার হওয়া সহজ হবে না : ইরান পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় আসার পথে : শিক্ষামন্ত্রী উজিরপুরে ঔষধ কোম্পানির প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হাম-রুবেলা টিকাদানে রাজশাহী সিটি কর্পোরেশনের লক্ষ্যমাত্রা পূরণ, শতভাগ সফলতা অর্জন রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৩৬