BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইসলামপুরে মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে সড়ক অবরোধ

ইসলামপুরে মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে সড়ক অবরোধ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছেন মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকরা।

বুধবার দুপুরে ইসলামপুর উপজেলার বটতলা চত্তর এলাকায় সড়ক অবরোধ করে অবস্থান করে মনোনীত বঞ্চিত এএসএম আব্দুল হালিমের সমর্থকরা। এতে ভাচ’য়ালি বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন উপদেস্টা এএসএম আঃ হালিম।

এছাড়াও উপজেলা বিএনপির সহ সভাপতি জয়নাল আবেদীন সরকার সহ অন্যন্য নেতাকর্মী এতে বক্তব্য রাখেন ।

বক্তারা বলেন- জামালপুর-২ আসনে যাকে বিএনপি থেকে এমপি পদে মনোনয়ন দেয়া হয়েছে, তিনি শারীরিকভাবে খুবই অসুস্থ।

এছাড়াও একসময় বিএনপিতে ভাঙ্গন ও তত্ত্বাবধায়ক সরকারের সময় সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিত তিনি। তাই সুলতান মাহমুদ বাবুর মনোনয়ন বাতিল করে সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ এস এম আব্দুল হালিমকে মনোনয়ন প্রদানের দাবি জানান।

অন্যথায় কঠোর আন্দোলনে যাবার হুশিয়ারি দেন। এর আগে গত ১৫ নভেম্বর সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার