BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইসলামপুরে বিএনপি মনোনীত প্রার্থী আগমনে পথসভায় জনতার ঢল

ইসলামপুরে বিএনপি মনোনীত প্রার্থী আগমনে পথসভায় জনতার ঢল

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ ই সুলতান মাহমুদ বাবু আগমন উপলক্ষে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ইসলামপুর থানা মোড়ের ঐতিহাসিক বটতলা চত্বরে পথসভায় উপচে পড়া জনসমাগমে পরিণত হয়।

এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীরা হাতে ব্যানার, ফেস্টুন, ধানের শীষের প্রতীক এবং ফুলের তোড়া নিয়ে নেতাকর্মীরা অংশ নেন। বটতলা চত্বরে মনোনীত প্রার্থী সাবেক এমপি সুলতান মাহমুদ বাবুকে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান।

উপজেলা বিএনপির সহ সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে প্রার্থী সুলতান মাহমুদ বাবু এতে বক্তব্য রাখেন।

তিনি বলেন, ইসলামপুরের মাটি ও মানুষের সঙ্গে আমার আত্মার বন্ধন।

বিএনপি জনগণের দল,তাই দেশের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থেকে করার আহ্বান জানান।পথসভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরল ইসলাম নবাবসহ স্থানীয় নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দেশে উৎপাদিত চিনি গুদামে মজুত থাকলে আমদানি করা হবে না : শিল্প উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি : রিজভী বিয়ে নিয়ে প্রথমবার প্রশ্নের জবাব দিলেন রাশমিকা তাসনিয়া ফারিণ গান শুরু করেন টেলর সুইফট থেকে অনুপ্রাণিত হয়ে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় হামজারবাগ জামে মসজিদে দোয়া জামালপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ১৫ নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল বেগম জিয়ার সুস্থ্যতায় দেশবাসী কাঁদছে এবং আল্লাহর নিকট দোয়া করছে : মিনু রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় চন্দ্রিমা থানা বিএনপির দোয়া মাহফিল ইসরাইলকে অংশগ্রহণের অনুমতি, ইউরোভিশন বয়কট করছে স্পেনসহ ৪ দেশ