BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইসলামপুরে বিএনপির মনোনীত প্রার্থীর ‘বিকৃত সাক্ষাৎকার প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ইসলামপুরে বিএনপির মনোনীত প্রার্থীর ‘বিকৃত সাক্ষাৎকার প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুর–২ ইসলামপুর আসনে বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারকে ‘বিকৃত ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে ইসলামপুর উপজেলা বিএনপি।

শনিবার সন্ধ্যায় উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করে। সংবাদ সম্মেলনে বক্তব্য উপস্থাপন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাব।

তিনি অভিযোগ করেন, মনোনীত প্রার্থীকে নিয়ে কিছু গণমাধ্যমে প্রচারিত সাক্ষাৎকার বিকৃত আকারে উপস্থাপন করা হয়েছে, যা বিভ্রান্তি সৃষ্টি ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে করা হয়েছে।

তিনি বলেন, “জনগণের কাছে নেতিবাচক বার্তা পৌঁছাতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। বিএনপি একটি সুসংগঠিত রাজনৈতিক দল। এই বিভ্রান্তি ছড়িয়ে কোনো লাভ হবে না। আমরা এ ধরনের বিকৃত তথ্য প্রচারের তীব্র নিন্দা জানাই।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির উপদেষ্টা আব্দুল ওয়াহাব মাস্টার, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহিন, এ,কে,এম শহিদুর রহমান, সহ সভাপতি রেহান আলী, সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল, দপ্তর সম্পাদক ফিরুজ আহম্মেদ মিন্টুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এতে উপস্থিত ছিলেন।

সংগঠনটির নেতারা বলেন, বিএনপির মনোনীত প্রার্থীর জনপ্রিয়তা ও দলের প্রতি তৃণমূলের সমর্থন দেখে গোষ্ঠীস্বার্থে কেউ কেউ বিভ্রান্তিমূলক প্রচারণায় লিপ্ত হয়েছে। তারা গণমাধ্যমে সঠিক তথ্য প্রচারের আহ্বান জানান এবং অপপ্রচারের বিরুদ্ধে সাংগঠনিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন। দলীয় শৃঙ্খলা বিরোধি এমন কর্মযজ্ঞের বিরুদ্ধে সাংগঠনিকভাবে বিচারের জন্য উর্ধতন নেতৃবৃন্দ সদয় হস্তক্ষেপ কামনা করেন তারা। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুরস্কে লরির সঙ্গে বাসের সংঘর্ষে নিহত-৭, আহত-১১ মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ৩ ট্রলার জব্দ সহ আটক-৩০ জলবায়ু পরিবর্তনে নারীর উদ্ভাবনী উদ্যোগেই ঘুরে দাঁড়াচ্ছে পরিবার-অর্থনীতি : পরিবেশ উপদেষ্টা ব্রেড শাকশুকার রেসিপি মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন জামালপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত বাগমারায় বিনামূল্যে চক্ষু শিবিরে চক্ষু চিকিৎসা ও অপারেশন উদ্বোধন উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা সহ ৩ জনকে কুপিয়ে জখম রাজশাহীতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় সেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল গণতন্ত্রের মানষকন্যা বেগম জিয়া এখন বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন : মিনু