BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসলামপুরে বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত

ইসলামপুরে বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে বিজয় দিবস উদযাপনে বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয় থেকে বিজয় মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে থানা মোড় বটতলা চত্তরে পথসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব।

তিনি বলেন, “একটি কুচক্রী মহল বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে প্রতিহত করতে উঠে-পড়ে লেগেছে। আপনারা সচেতন ও সতর্ক থাকবেন, যাতে কোনো অপশক্তি ১৮ কোটি মানুষের নাগরিক অধিকার ভোট নিয়ে ষড়যন্ত্র করতে না পারে।”

তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর সন্তানের রুহের মাগফেরাত কামনা করে, বিএনপি’র মনোনীত প্রার্থী সাবেক এমপি সুলতান মাহমুদ বাবুর পক্ষে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। এছাড়াও আগামী নির্বাচনে ধানের শীষ কে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান।

এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি একেএম শহিদুর রহমান শহীদ,পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী প্রমূখ বক্তব্য রাখেন। এতে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু সরদার, সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপল মাস্টারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এতে অংশ নেন।

অপরদিকে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এএসএম আব্দুল হালিমের নেতৃত্বে একটি বিজয় মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে এএসএম আব্দুল হালিম,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল,সহ সভাপতি জয়নাল আবেদীন সরকার প্রমূখ বক্তব্য রাখেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ