BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ূ পরিবর্তন মেলা অনুষ্ঠিত

ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ূ পরিবর্তন মেলা অনুষ্ঠিত

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস সহযোগিতায় সোমবার দুপুরে ইসলামপুর উপজেলা পরিষদ চত্বরে ১৪টি স্টলের অংশ গ্রহনে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে দুপুরে পরিষদ চত্তর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে পূনরায় মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

এসময় অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন শেষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমূল হোসাইন।

এতে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল,মৎস্য কর্মকর্তা জাকির হোসেন, বিসিসিপি প্রোগ্রাম পরিচালক ডা. জিনাত সুলতানা,ডেপুটি ডিরেক্টর সোনিয়া ইসলাম, সহকারী পরিচালক আঃ সালাম,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল মাস্টারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জেন্ডার ও জলবায়ু বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম প্রদর্শনের মাধ্যমে মেলাটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয় একই সঙ্গে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান মেলাটিকে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তোলে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দ্বিতীয় বিশ্বকাপ জয়ের হাতছানি স্পেনের রিয়ালকে হারিয়ে লিগ শিরোপা ঘরে তুললো বার্সেলোনা প্যারোলে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা যুক্তরাষ্ট্রের পক্ষ নিলে হরমুজ প্রণালি পার হওয়া সহজ হবে না : ইরান পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় আসার পথে : শিক্ষামন্ত্রী উজিরপুরে ঔষধ কোম্পানির প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হাম-রুবেলা টিকাদানে রাজশাহী সিটি কর্পোরেশনের লক্ষ্যমাত্রা পূরণ, শতভাগ সফলতা অর্জন রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৩৬ রাজশাহীতে মাদকবিরোধী অভিযান: ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার-১