BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইসলামপুরে জামায়াত প্রার্থীর গণ মিছিল ও সমাবেশ

ইসলামপুরে জামায়াত প্রার্থীর গণ মিছিল ও সমাবেশ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুর-২ (ইসলামপুর) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. ছামিউল হক ফারুকীর নেতৃত্বে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে উপজেলার অডিটোরিয়াম মিলনায়তন থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের  প্রধান সড়ক প্রক্ষিণ করে। ঐতিহ্যবাহী বটতলার চত্বরে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী ইসলামপুর উপজেলা শাখার আমীর মুহাম্মদ রাশেদুজ্জামান। এতে বক্তব্য রাখেন এমপি প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. ছামিউল হক ফারুকী।

তিনি ইসলামপুরবাসীর উদ্দেশ করে বলেন, ‘৫৪ বছর আপনারা বিভিন্ন দলের শাসন দেখেছেন। কোনো দলই এ দেশে ন্যায্য, ইনসাফ ও সুশাসন প্রতিষ্ঠা করতে পারেনি। আল্লাহর আইন, ন্যায্য-ইনসাফ ও সুশাসন প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।’ অনুষ্ঠিত গণমিছিল ও পথসভায় দলের হাজার নেতাকর্মী অংশ নেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আটোয়ারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় ৭ বছর পর মামলায় খালাস পেলেন সাংবাদিক মাসুদুর রহমান  আদমদীঘি দলিল লেখকদের সাথে ধানের শীষের এমপি প্রার্থীর মতবিনিময় সান্তাহারে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামের সড়কগুলো পরিচিতি পাচ্ছে ভিন্ন নামে বেলকুচিতে প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে শ্রমিক সংগঠনের কর্মী নিহত রাজশাহীর তানোরে ৩৫ ফুট গভীর নলকূপে আটকা ২ বছরের শিশু, চলছে শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান রুয়েটে চাকুরি ক্ষেত্রে এআইয়ের সম্ভাবনা শীর্ষক সেমিনার ও জব ফেয়ার অনুষ্ঠিত আরএমপির পেট্রোলিং ড্রিল: নগরজুড়ে নিরাপত্তা জোরদার করতে বিশেষ মহড়া রাজশাহীতে দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত