BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসলামপুরে ছাত্র-যুব ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামপুরে ছাত্র-যুব ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে ছাত্র-যুব ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে ইসলামপুর কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলামপুর জামায়াত ইসলামী যুব বিভাগ আয়োজনে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও জামায়াত মনোনীত জামালপুর -২ (ইসলামপুর)আসনের প্রার্থী ড. মাওলানা ছামিউল হক ফারুকী। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) জিএস সাঈদ বিন হাবিব।

ইসলামপুর উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ রাশেদুজ্জামানের সভাপতিত্বে এতে জামায়াতে ইসলাম জামালপুর জেলা আমীর মাওলানা আব্দুস সাত্তার,সেক্রেটারি এড. আব্দুল আওয়াল ,সহকারী সেক্রেটারি সুলতান মাহমুদ, কর্মপরিষদ সদস্য আশেক মাহমুদ শান্ত,বায়তুলমাল সম্পাদক এড. ছামিউল হক,ইসলামপুর নির্বাচনী আসন পরিচালক মাওলানা আমজাদ হোসেন,উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু মুছা, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রহমান ওমর, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মনির হোসেন, ইসলামী ছাত্রশিবির ইসলামপুর উপজেলা সভাপতি আরিফুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা-দেশের চলমান পরিস্থিতি, শিক্ষার্থী-যুবকদের ভূমিকা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ছবি তোলার অজুহাতে কোমর স্পর্শের অভিযোগ অভিনেত্রীর ব্যক্তির একক ক্ষমতা নিয়ন্ত্রণে ‘হ্যাঁ’ ভোট দিন : অধ্যাপক আলী রিয়াজ ফের বিয়ে করলেন পর্দার ‘পাখি’ ঢাকার ধামরাইয়ে ‘ধর্ষণের গুজব’ ছড়ানো আলোচিত ছিনতাইকাণ্ডে গ্রেপ্তার-৪ মুন্সীগঞ্জে ডিবি পরিচয়ে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার-৬ আগামী নির্বাচিত সরকারকে ৭ দফা ‘অ্যাজেন্ডা’ দিলেন পরিবেশ উপদেষ্টা চট্টগ্রামে পৌঁছেছেন তারেক রহমান ট্রাম্প নতুন জাতিসংঘ তৈরির চেষ্টা করছেন, ব্রাজিল প্রেসিডেন্টের অভিযোগ শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া বিশাল মুক্ত বাণিজ্য চুক্তির পথে ভারত-ইইউ