BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসরায়েলে হিজবুল্লাহর সিরিজ রকেট হামলা

ইসরায়েলে হিজবুল্লাহর সিরিজ রকেট হামলা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র হিজবুল্লাহ গোষ্ঠী জানিয়েছে, তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে সিরিজ রকেট হামলা চালিয়েছে।

লেবাননের দক্ষিণে গ্রামগুলোতে ধারাবাহিক হামলা ও যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।

সোমবার (১৩ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

হিজবুল্লাহ দাবি করেছে, স্থানীয় সময় সোমবার দিবাগত রাত ১টা ২০মিনিট নাগাদ ইসরায়েলের কিরইয়াত শামনা শহরে এবং দোভিভে ২টা ৪৫ মিনিট নাগাদ অতর্কিত রকেট হামোলা চালানো হয়েছে।

তবে এসব হামলায় ইসরায়েলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটেছে- তা নিয়ে এখন পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি। এ ছাড়া ইসরায়েলের পক্ষ থেকেও এসব হামলা নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে হিজবুল্লাহ জানায়, তারা ইসরায়েলের সামরিক অবস্থান, ঘাঁটি এবং অবকাঠামো লক্ষ্য করে ৪৩বার হামলা চালিয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চীনের চার দফা প্রস্তাবে সমর্থন ইরানের নৌকা ও স্পিডবোট থেকে কোনো যাত্রী লঞ্চে উঠতে পারবে না : নৌমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে : সড়কমন্ত্রী দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার : সেতুমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয় : প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসনের দায়িত্ব গুরুত্ব সহকারে পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী “বিষমুক্ত আম উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণ” বিষয়ক সভা পরিপক্ক হলেই আম পাড়বেন চাষীরা, চাঁপাইনবাবগঞ্জে বাতিল ম্যাংগো ক্যালেন্ডার