BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসরায়েলে ইরানের ক্লাস্টার বোমা হামলা, আহত-১৫

ইসরায়েলে ইরানের ক্লাস্টার বোমা হামলা, আহত-১৫

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে নিক্ষিপ্ত ক্লাস্টার মিউনিশন ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হানলে অন্তত ১৫ জন আহত হয়েছেন, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। রোববার (২২ মার্চ) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে জরুরি সেবা সংস্থাগুলো।

ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে ও আশপাশের এলাকায় বিস্তৃত এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে এসব বোমার খণ্ডাংশ (বোম্বলেট)। এতে বেশ কয়েকটি বাড়িঘর ও সড়কের ক্ষতি হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে সাতজনকে তেল আবিবের সোরাস্ক মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা মাঝারি ধরনের গুরুতর।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগান ডেভিড অ্যাডম জানিয়েছে, সবচেয়ে গুরুতর আহত ব্যক্তি একজন ৫৩ বছর বয়সী পুরুষ।

এছাড়া জাফ্ফা এলাকায় একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাত লাগে এবং পেটা তিকভা-তে একটি আবাসিক এলাকায় আগুনের সূত্রপাত হয়। তবে এসব স্থানে গুরুতর হতাহতের খবর পাওয়া যায়নি।

একই দিনে ভোরের দিকে চালানো প্রথম হামলাতেও ক্লাস্টার বোমা ব্যবহারের আশঙ্কা করা হচ্ছে। সেখানে একটি সড়ক ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে দক্ষিণাঞ্চলের শহর ডিমোনা ও আরাদে পূর্বের হামলায় আহতদের মধ্যে এখনো ৩৬ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে ১৯ জন শিশু।

রোববার ভোর থেকে এ পর্যন্ত অন্তত চার দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।

এতে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সাইরেন বেজে ওঠে এবং লাখো মানুষকে আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য করে। তবে এসব অতিরিক্ত হামলায় তাৎক্ষণিক কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনাস্থল পরিদর্শনে এসে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, “যদি কেউ আশ্রয়কেন্দ্রে থাকে, তাহলে সে নিরাপদ থাকবে।”

বিশ্লেষকদের মতে, ক্লাস্টার মিউনিশন ব্যবহারের কারণে হামলার ঝুঁকি ও ক্ষয়ক্ষতির পরিধি অনেক বেশি বেড়ে যায়, কারণ এসব অস্ত্র বিস্তৃত এলাকাজুড়ে ছোট ছোট বিস্ফোরক ছড়িয়ে দেয়। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুদের অবশ্যই হামের টিকা দিতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসি-প্রধানের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হরমুজ দিয়ে বাংলাদেশিগামী জাহাজের যাতায়াত সহজ করার অনুরোধ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন অপতথ্য থেকে জনগণকে সুরক্ষা দেওয়া গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে : সমাজকল্যাণমন্ত্রী আমিও গুমের শিকার, সংশ্লিষ্ট আইনগুলো আরও পরিমার্জিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী