BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগারে হামলা, আহত-৬

ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগারে হামলা, আহত-৬

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের উত্তরাঞ্চলে দেশটির সবচেয়ে বড় তেল শোধনাগারের খুব কাছেই নতুন করে রকেট হামলার ঘটনা ঘটেছে। দ্বিতীয়বারের এই হামলায় সেখানে অন্তত ৬ জন আহত হয়েছেন।

শুক্রবার আলজাজিরার এক প্রতিবেদনে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর হাইফা এবং এর আশপাশের এলাকায় এই হামলা চালানো হয়েছে।

সূত্র জানায়, হামলায় অন্তত ছয়জন আহত হয়েছেন।

তাদের মধ্যে কয়েকজন মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসা দেওয়ার হচ্ছে।

প্রসঙ্গত, হাইফা ইসরায়েলের একটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর। এখানে দেশের সবচেয়ে বড় তেল শোধনাগার রয়েছে, যা ইসরায়েলের মোট পরিশোধন সক্ষমতার প্রায় ৭০ শতাংশ পরিচালনা করে।

এই হামলায় তেল শোধনাগারটি সরাসরি ক্ষতিগ্রস্ত না হলেও ইতোমধ্যে দুইবার হামলার শিকার হয়েছে।

দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর কাছাকাছি হামলার কারণে অঞ্চলজুড়ে নিরাপত্তা উদ্বেগ আরও বেড়েছে বলে জানা গেছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ