BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসরায়েলের বেইত শেমেশে ইরানের হামলা, নিহত অন্তত-৮

ইসরায়েলের বেইত শেমেশে ইরানের হামলা, নিহত অন্তত-৮

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পাল্টা আঘাত হেনেছে ইরান। ইসরায়েলের বেইত শেমেশের একটি আবাসিক এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এখন পর্যন্ত অন্তত ৮ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে প্রকাশিত ছবিতে দেখা যায়, ক্ষেপণাস্ত্রের আঘাতে বেইত শেমেশের কয়েকটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

সেখানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। ধ্বংসস্তূপে এখন উদ্ধার কাজ চালাচ্ছেন জরুরি সেবা বিভাগের কর্মীরা।

এর আগে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মূলত ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়।

এতে খামেনিসহ ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ, খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল আবদুল রাহিম মুসাভি ও বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুর প্রাণ হারান।

ওই হামলায় বেসামরিক হতাহতের সংখ্যাও বেড়েছে। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলায় অন্তত ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছেন। যৌথ হামলার জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইরান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ