BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ

ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল ও বাহরাইনের বিভিন্ন শহরে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। রোববার (১৫ মার্চ) ইরানের অভ্যন্তর থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

এ ঘটনার পরপরই পুরো ইসরায়েল জুড়ে সতর্কবার্তা জারি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, আকাশপথে আসা এই বিশাল হুমকি মোকাবিলায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে সক্রিয় রয়েছে।

নাগরিকদের নিরাপত্তার স্বার্থে দ্রুততম সময়ের মধ্যে নিকটস্থ নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, রাজধানী তেল আবিবের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

ইসরায়েলি পুলিশ ও বোমা বিশেষজ্ঞ দল বর্তমানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় উদ্ধারকাজ ও নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা চালাচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

বাহরাইনে ভয়াবহ বিস্ফোরণ ও হতাহত

এদিকে বাহরাইনের রাজধানী মানামায় আজ ভোরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। বাহরাইন কর্তৃপক্ষের দাবি, ইরানের হামলা শুরু হওয়ার পর থেকে তারা এ পর্যন্ত ১২৫টি ক্ষেপণাস্ত্র এবং ২০৩টি ড্রোন প্রতিহত করেছে। তবে এই সংঘাতের রেশ ধরে বাহরাইনে এ পর্যন্ত ২ জন এবং পার্শ্ববর্তী উপসাগরীয় দেশগুলোয় আরও ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে পুরো অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। হামলার পর থেকে ওই অঞ্চলের আকাশসীমা ব্যবহারে সতর্কতা জারি করা হয়েছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে এবং সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ