BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইসরাইলের যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে আলোচনা করতে কায়রোয় হামাস কর্মকর্তারা

ইসরাইলের যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে আলোচনা করতে কায়রোয় হামাস কর্মকর্তারা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। বিষয়টি আলোচনা করতে রোববার (২৩ নভেম্বর) মিশরের রাজধানী কায়রোয় গিয়েছেন হামাস কর্মকর্তারা।

গত ১০ অক্টোবর হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু এরপরও নিয়মিত হামলা চালাচ্ছে ইসরাইল। গাজার সরকারি গণমাধ্যম অফিসের মতে, গত ৪৪ দিনে অন্তত ৪৯৭ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরাইলি বাহিনী।

এসব হামলায় এখন পর্যন্ত ৩৪২ জন নিরস্ত্র মানুষ নিহত হয়েছেন। যার বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন আরও ৭৮৮ জন। সবশেষ গত শনিবার (২২ নভেম্বর) যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় শিশুসহ কমপক্ষে ২৪ জন ফিলিস্তিনি নিহত হন।

আরব নিউজের প্রতিবেদন মতে, ইসরাইলের এই অব্যাহত যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়টি আলোচনার জন্য রোববার হামাসের একটি প্রতিনিধিদল কায়রোয় পৌঁছেছেন। গোষ্ঠীটির প্রধান আলোচক খলিল আল-হায়ার নেতৃত্বে দলটি মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার বলেছেন, ইসরাইলি সেনাবাহিনী হামাস ও হিজবুল্লাহর ওপর আক্রমণ চালিয়ে যাবে। তার দাবি, উভয় গোষ্ঠীই ইসরাইলের সাথে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে।

তবে হামাস কর্মকর্তারা সৌদি সংবাদমাধ্যম আশার্ক আল-আওসাতকে বলেছেন, তারা যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং দাবি করেছেন, তারা ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে কোনো আক্রমণ চালায়নি। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আটোয়ারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় ৭ বছর পর মামলায় খালাস পেলেন সাংবাদিক মাসুদুর রহমান  আদমদীঘি দলিল লেখকদের সাথে ধানের শীষের এমপি প্রার্থীর মতবিনিময় সান্তাহারে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামের সড়কগুলো পরিচিতি পাচ্ছে ভিন্ন নামে বেলকুচিতে প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে শ্রমিক সংগঠনের কর্মী নিহত রাজশাহীর তানোরে ৩৫ ফুট গভীর নলকূপে আটকা ২ বছরের শিশু, চলছে শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান রুয়েটে চাকুরি ক্ষেত্রে এআইয়ের সম্ভাবনা শীর্ষক সেমিনার ও জব ফেয়ার অনুষ্ঠিত আরএমপির পেট্রোলিং ড্রিল: নগরজুড়ে নিরাপত্তা জোরদার করতে বিশেষ মহড়া রাজশাহীতে দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত