BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরান হামলা বন্ধ না করলে কূটনৈতিক আলোচনা সম্ভব নয় : কাতার

ইরান হামলা বন্ধ না করলে কূটনৈতিক আলোচনা সম্ভব নয় : কাতার

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরান হামলা বন্ধ না করলে কূটনৈতিক আলোচনা সম্ভব নয় বলে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, ‘তারা যদি হামলা বন্ধ করে, তাহলে আমরা কূটনীতির মাধ্যমে সমাধানের পথ খুঁজে পেতে পারি। কিন্তু যতক্ষণ আমাদের দেশগুলো হামলার শিকার হচ্ছে, ততক্ষণ কমিটি গঠনের সময় নয়।’

তিনি বলেন, ‘এখন সময় হলো আমাদের দেশগুলোকে রক্ষার জন্য নীতিগতভাবে দৃঢ় অবস্থান নেওয়া এবং তাদের অবিলম্বে হামলা বন্ধ করা।

আল-আনসারি যে কমিটির কথা উল্লেখ করেন, সেটি সপ্তাহান্তে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি প্রস্তাব করেছিলেন। ওই কমিটির উদ্দেশ্য ছিল উপসাগরীয় দেশগুলোতে বেসামরিক অবকাঠামোর ওপর হামলার তদন্ত করা। ইরান এসব হামলার অভিযোগ অস্বীকার করেছে। তবে আল-আনসারি সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন।

তিনি বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ‘বেসামরিক লক্ষ্যবস্তুতে হুমকি ও হামলা থামেনি।’ তার মতে, শনিবার যে ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে তা দোহার একটি আবাসিক এলাকার দিকে ছোড়া হয়েছিল।

তিনি জানান, সে সময় লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত আংশিকভাবে নেওয়া হয়েছিল ইরানি গণমাধ্যমে প্রকাশিত সতর্কতার কারণে। সেখানে বলা হয়েছিল ‘নির্দিষ্ট কম্পানি ও নির্দিষ্ট ভৌগোলিক এলাকা’—যেগুলো আবাসিক ও বাণিজ্যিক অঞ্চলে অবস্থিত—লক্ষ্যবস্তু হতে পারে।

গুগল, আমেরিকান এক্সপ্রেস ও মাইক্রোসফটের মতো মার্কিন কম্পানিগুলোর কার্যালয়ও ওই সরিয়ে নেওয়া অঞ্চলের মধ্যে ছিল।

আল-আনসারি বলেন, কাতার উত্তেজনা কমানোর জন্য কাজ করছে, তবে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো আনুষ্ঠানিক মধ্যস্থতা চলছে বলে তিনি জানেন না। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানি জাহাজ আটকে উত্তেজনা, ইসলামাবাদ বৈঠক নিয়ে শঙ্কা হরমুজে ইরানি জাহাজ দখল মার্কিন সেনার, শীঘ্রই জবাব দেওয়ার হুঁশিয়ারি তেহরানের মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ‘ড্রোন হামলা’ প্রবল হামলা-প্রতিরোধের পরেও অক্ষত ইরানের বেশিরভাগ অস্ত্রভাণ্ডার লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুতের অভিযোগ: ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দ, গ্রেপ্তার-১ বিচার বিভাগকে ‘ন্যায় ও আস্থার জায়গা’ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, এটি প্রধানমন্ত্রীর নীতি : তথ্য প্রতিমন্ত্রী কিছু রাজনৈতিক মহল জুলাই সনদ ও সংস্কার ইস্যুতে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে : বগুড়ায় প্রধানমন্ত্রী দেশের মানুষকে বগুড়ার মানুষের মতো সুখী করতে চাই : প্রধানমন্ত্রী