BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত

ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ শনিবার (৪ এপ্রিল) পর্যন্ত টানা ৩৬ দিনে পৌঁছেছে। এতে ইরানে বহু হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার খবরে বলা হয়েছে।

অন্যদিকে ইরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের বাহিনীতেও হতাহতের ঘটনা ঘটেছে।

পেন্টাগন জানিয়েছে, ইরানে চলমান যুদ্ধে শুক্রবার পর্যন্ত অন্তত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এ ছাড়া এতে আহত হয়েছে আরও অন্তত ৩৬৫ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধে যুক্তরাষ্ট্রের আহত ৩৬৫ জনের মধ্যে ২৪৭ জন সেনাবাহিনীর সদস্য। এ ছাড়া মার্কিন নৌবাহিনীর ৬৩ জন ও বিমান বাহিনীর ৩৬ জন আহত হয়েছেন। বাকি ১৯ জন মেরিন সেনা।

এদিকে ইরানে গতকাল দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের ঘটনা ঘটেছে। এই তথ্য নিশ্চিত করেছে খোদ যুক্তরাষ্ট্র। এতে কোনো মার্কিন সেনা হতাহত হয়েছেন কিনা তা এখন পরিষ্কার নয়।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ইতোমধ্যে ভূপাতিত যুদ্ধবিমানের একজন ক্রু’কে উদ্ধার করেছে এবং পাইলটকে উদ্ধারে অভিযান চালাচ্ছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানে নিহত হয়েছে ৩ হাজার ৫৩১ জন। এদের মধ্যে এক হাজার ৬০৭ জন বেসামরিক। তাদের মধ্যে শিশু রয়েছে ২৪৪ জন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ