BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরান আত্মসমর্পণ করতে চলেছে, দাবি ডোনাল্ড ট্রাম্পের

ইরান আত্মসমর্পণ করতে চলেছে, দাবি ডোনাল্ড ট্রাম্পের

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ইরান আত্মসমর্পণ করতে চলেছে। গত বুধবার জি–৭–এর নেতাদের ভার্চ্যুয়াল বৈঠকে তিনি এ কথা বলেন।

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস শুক্রবার এই তথ্য জানায়।

এক্সিওসের খবরে বলা হয়েছে, বৈঠকে ট্রাম্প বলেন, “আমাদের সবার জন্য হুমকি হয়ে দাঁড়ানোর একটি ক্যানসার থেকে মুক্তি পেয়েছি।” তিনি যুক্তরাষ্ট্রের ইরানে অভিযান ‘এপিক ফিউরি’-এর সাফল্য নিয়েও গর্ব প্রকাশ করেন।

বৈঠকে ট্রাম্প আরও বলেন, “কেউ জানে না ইরানের নেতা এখন কে। তাই আত্মসমর্পণ ঘোষণার জন্য সেখানে কেউ নেই।” এ মন্তব্য সম্পর্কে জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে। এরপর ইরান পাল্টা হামলা চালায়, যার ফলে যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার যুদ্ধের ১৪তম দিনেও অঞ্চলে ব্যাপক হামলা হয়। এদিন ইরাকের আকাশসীমায় একটি মার্কিন জ্বালানি তেল সরবরাহকারী সামরিক বিমান বিধ্বস্ত হয়, এতে ছয় মার্কিন সেনা নিহত হন।

তবে তেহরান আত্মসমর্পণ বা যুদ্ধবিরতির বারবার চেষ্টা নাকচ করেছে। সম্প্রতি ইরানের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে, এই যুদ্ধের শেষ তারা নির্ধারণ করবে।

বৃহস্পতিবার ট্রাম্প বলেন, ইরানের নেতারা “উন্মাদ নিকৃষ্ট মানুষ” এবং তাদের হত্যা করা তার জন্য “বড় সম্মানের বিষয়” হবে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গ দেবে না ন্যাটো পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন মেলোনি হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের ইরানের উপকূল থেকে ২০০ কিমি দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ইউক্রেনে পূর্ণমাত্রার হামলার ঘোষণা পুতিনের ইরানে ফের হামলা করলে আবারও হারবে যুক্তরাষ্ট্র— তেহরানবাসীর বার্তা আইআরজিসির হুঁশিয়ারি: ইরানের বন্দর হুমকিতে পড়লে মধ্যপ্রাচ্যের কোনো বন্দরই নিরাপদ থাকবে না হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সমর্থন দেবে না ব্রিটেন : স্টারমার মার্কিন নৌ-অবরোধের হুমকিকে ‘হাস্যকর’ বললেন ইরানের নৌবাহিনী প্রধান