BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানে ‘সামরিক অভিযান’ শেষ : রুবিও

ইরানে ‘সামরিক অভিযান’ শেষ : রুবিও

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযান শেষ হয়েছে এবং এখন নতুন ধাপে এগোচ্ছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘প্রজেক্ট ফ্রিডম’-এ যাওয়ার অর্থই হলো ‘অপারেশন এপিক ফিউরি’র অধীনে ইরানের ওপর হামলা আনুষ্ঠানিকভাবে ‘শেষ’ হয়েছে।

রুবিও ‘প্রজেক্ট ফ্রিডম’কে ‘ফেভার টু দ্য ওয়ার্ল্ড’ হিসেবে দাবি করে বলেন, এই নতুন উদ্যোগ মূলত বৈশ্বিক মানবিক সহায়তার অংশ। তার ভাষায়, এটি বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তা।

তিনি জানান, ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়ার পর উপসাগরীয় অঞ্চলে বহু নাবিক ও বেসামরিক মানুষ আটকা পড়েছিলেন। সেসব আটকে পড়া নাবিকদের উদ্ধারে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তার তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের পর প্রায় ৮৭টি দেশের ২৩ হাজারের বেশি মানুষ ওই অঞ্চলে আটকা পড়েছেন এবং ইরান সরকার তাদের কার্যত অসহায় অবস্থায় ফেলে রেখেছিলো।

এ সময় ইরান সরকারের সঙ্গে আলোচনার অভিজ্ঞতাকে জটিল ও হতাশাজনক বলেও উল্লেখ করেন মার্কিন এই কূটনীতিক। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় সিঙ্গাপুর জলঢাকায় ভুমিসেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে দুইটি ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত অসহায় ও দুস্থদের মাঝে রাজশাহী জেলা পরিষদের ঈদ সামগ্রী বিতরণ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন সিংড়ায় দিনদুপুরে ব্যবসায়ীর বাড়ির জানালা ভেঙে ১০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণ লুট সিংড়ায় চিকিৎসকের ওপর হামলাকারীদের বিচার দাবিতে মানববন্ধন আদমদীঘিতে শহীদ সিরাজ খান বিদ্যালয়ের চারতলা ভবন নির্মান কাজের ভিত্তি ফলক উম্মোচন করলেন এমপি মহিত তালুকদার চাঁপাইনবাবগঞ্জে গৃহ শিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার, গ্রেফতার-৩