BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

‘ইরানে ব্যাপক হামলা, বহু সামরিক নেতা নিহত’

‘ইরানে ব্যাপক হামলা, বহু সামরিক নেতা নিহত’

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে ব্যাপক হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, হামলায় ইরানের বহু সামরিক নেতা নিহত হয়েছেন। রোববার (৫ এপ্রিল) সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এনিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করেছেন ট্রাম্প। ভিডিওতে বিশাল বিস্ফোরণ দেখা গেছে।

ট্রাম্প লিখেছেন, তেহরানে চালানো তুমুল হামলায় ইরানের অনেক সামরিক নেতা, যারা দেশটিকে খারাপ ও অবিবেচকের মতো নেতৃত্ব দিয়েছে, তাদেরসহ আরও অনেক কিছুর ইতি ঘটেছে!

তবে এসব হামলায় ইরানের ঠিক কতজন সামরিক নেতা নিহত হয়েছেন বা দেশটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। এ ছাড়া ট্রাম্পের এমন দাবি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইরান।

ট্রাম্পের পোস্ট করা ভিডিওতে কালো কিন্তু বিকট বিস্ফোরণ এবং যুদ্ধবিমানের শব্দ শোনা গেছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশ দুইটির যৌথ হামলা রোববার পর্যন্ত টানা ৩৭ দিনে গড়েছে। তবে এখন পর্যন্ত যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে না। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুদের অবশ্যই হামের টিকা দিতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসি-প্রধানের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হরমুজ দিয়ে বাংলাদেশিগামী জাহাজের যাতায়াত সহজ করার অনুরোধ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন অপতথ্য থেকে জনগণকে সুরক্ষা দেওয়া গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে : সমাজকল্যাণমন্ত্রী আমিও গুমের শিকার, সংশ্লিষ্ট আইনগুলো আরও পরিমার্জিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী