BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানে ফের হামলা করলে আবারও হারবে যুক্তরাষ্ট্র— তেহরানবাসীর বার্তা

ইরানে ফের হামলা করলে আবারও হারবে যুক্তরাষ্ট্র— তেহরানবাসীর বার্তা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরানে নতুন করে হামলা হলে যুক্তরাষ্ট্র আবারও পরাজিত হবে, এমন মন্তব্য করেছেন দেশটির রাজধানী তেহরানের সাধারণ মানুষ।

তারা বলছেন, সম্ভাব্য যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে এবং দেশের সামরিক সক্ষমতা আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ইসলামাবাদে দীর্ঘ ২১ ঘণ্টার বৈঠকেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি ইরান ও যুক্তরাষ্ট্র। ফলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে দুই দেশের মধ্যে।

তেহরানের এক বাসিন্দা রয়টার্সকে বলেন, “আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। আমাদের সেনাবাহিনী শক্তিশালী এবং প্রতিদিন আরও শক্তিশালী হচ্ছে। শত্রুরা আবার আক্রমণ করলে তারা আবারও পরাজিত হবে।”

আরেকজন বলেন, যুক্তরাষ্ট্রের উচিত দ্রুত যুদ্ধের ইতি টানা। তাদের মতে, এই সংঘাতে ওয়াশিংটন ইতোমধ্যেই পরাজিত হয়েছে এবং ইরানের জনগণের দাবির কাছে নতি স্বীকার করা উচিত।

স্থানীয়দের অভিযোগ, গত কয়েক দশকে যুক্তরাষ্ট্রের প্রতি তাদের আস্থা নষ্ট হয়ে গেছে। তাই নতুন কোনো চুক্তি নিয়েও তারা সন্দিহান।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংসের অভিযোগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালায়। এর জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলা চালায় তেহরান।

পরে পাকিস্তানের মধ্যস্থতায় ৭ এপ্রিল থেকে দুই সপ্তাহের জন্য একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অভিযোগ থেকে খালাস, সাড়ে ৫ কোটি ইউরো ফেরত পাচ্ছেন শাকিরা ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নির্মাণে টাটা ইলেকট্রনিক্স-এএসএমএল চুক্তি রয়টার্সের এক্সক্লুসিভ: সৌদিতে ১৬ চীনা যুদ্ধবিমান ও ৮ হাজার সেনা পাঠাল পাকিস্তান, ঘটনা কী নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ তারেক রহমানের ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের নির্দেশনা এলজিআরডি মন্ত্রীর পানি ও স্যানিটেশন খাতে ইউনিসেফের সমন্বিত উদ্যোগের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশজুড়ে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে : ভূমিমন্ত্রী র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী সিংড়ায় পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার