BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানে জ্বালানি ও খাদ্য সরবরাহ নিয়ে কোনো ধরনের সংকট নেই : ভাইস প্রেসিডেন্ট

ইরানে জ্বালানি ও খাদ্য সরবরাহ নিয়ে কোনো ধরনের সংকট নেই : ভাইস প্রেসিডেন্ট

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরানে জ্বালানি ও খাদ্য সরবরাহ নিয়ে কোনো ধরনের সংকট নেই বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। তিনি বলেছেন, দেশের জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ বর্তমানে ‘ভালো অবস্থায়’ রয়েছে।

বার্তা সংস্থা ইসনা–এর প্রকাশিত এক বিবৃতিতে আরেফ বলেন, জ্বালানি, জ্বালানি তেল এবং খাদ্যপণ্যের সরবরাহ নিয়ে জনগণের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

তিনি আশ্বস্ত করে জানান, সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে প্রয়োজনীয় সব ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি।

তিনি আরও বলেন, দেশের পণ্য সরবরাহ ব্যবস্থা, ব্যাংকিং সেবা এবং পেমেন্ট সিস্টেম স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। এসব খাতে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং জনগণের দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব খাত কার্যকরভাবে কাজ করে যাচ্ছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুদের অবশ্যই হামের টিকা দিতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসি-প্রধানের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হরমুজ দিয়ে বাংলাদেশিগামী জাহাজের যাতায়াত সহজ করার অনুরোধ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন অপতথ্য থেকে জনগণকে সুরক্ষা দেওয়া গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে : সমাজকল্যাণমন্ত্রী আমিও গুমের শিকার, সংশ্লিষ্ট আইনগুলো আরও পরিমার্জিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী