BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানের সঙ্গে আলোচনার মধ্যেই ক্রিট ঘাঁটি ত্যাগ বৃহত্তম মার্কিন রণতরির

ইরানের সঙ্গে আলোচনার মধ্যেই ক্রিট ঘাঁটি ত্যাগ বৃহত্তম মার্কিন রণতরির

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে মার্কিন সামরিক উপস্থিতি জোরদারের অংশ হিসেবে এ সপ্তাহে ভূমধ্যসাগরে পাঠানো বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বৃহস্পতিবার ক্রিটের একটি নৌঘাঁটি ত্যাগ করেছে বলে এএফপির এক আলোকচিত্রী জানিয়েছেন।

ওমানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যস্থতায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফা পরোক্ষ আলোচনা বৃহস্পতিবার সকালে জেনেভায় শুরু হওয়ার সময় এ রওনা দেওয়ার ঘটনা ঘটে।

জাহাজটি সোমবার থেকে ক্রিটের ইউএস নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি সউদা বে ঘাঁটিতে অবস্থান করছিল। এথেন্সে মার্কিন দূতাবাস রণতরির উপস্থিতি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর ইরানের ওপর হামলার নির্দেশ দিয়েছিলেন।

তিনি বারবার তেহরানকে নতুন পারমাণবিক চুক্তিতে সম্মত না হলে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন। পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, ইরানের কর্মসূচি পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যে পরিচালিত।

ওয়াশিংটনের মধ্যপ্রাচ্যে এক ডজনের বেশি যুদ্ধজাহাজ রয়েছে—একটি বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন, ৯টি ডেস্ট্রয়ার এবং আরো তিনটি যুদ্ধজাহাজ।

মধ্যপ্রাচ্যে একসঙ্গে দুটি মার্কিন বিমানবাহী রণতরি থাকা বিরল ঘটনা। এসব রণতরীতে ডজনখানেক যুদ্ধবিমান থাকে এবং হাজারো নাবিক দায়িত্ব পালন করেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টেষ্ট পোষ্ট এবার রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ ফ্রান্স হরমুজ প্রণালীতে কোনও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না : প্রতিরক্ষামন্ত্রী ‘হতাশায় ট্রাম্প’, সাড়া দিচ্ছে না শক্তিশালী কোনো দেশ বাড়ছে যুদ্ধের তীব্রতা, মার্কিন নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান ‘এটি একটি যৌথ প্রচেষ্টা হওয়া দরকার’ : হরমুজ প্রণালির নিরাপত্তায় চীন-জাপান-যুক্তরাজ্যকেও পাশে চান ট্রাম্প ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ব্যবসায় ট্রাম্প পরিবার নেতানিয়াহুর এক হাতে ছয় আঙুলের ভিডিও ভাইরাল, বেরিয়ে এলো মূল তথ্য সংকটে পড়েছে ইসরায়েল