BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানের শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত অন্তত-৮, আহত-৩৬

ইরানের শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত অন্তত-৮, আহত-৩৬

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরানের তেহরান থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে একটি শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ মে) আন্দিশেহ শহরের আরঘাভান কমার্শিয়াল কমপ্লেক্সে এই আগুন লাগে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি। ভবনটিতে ২৫০টিরও বেশি বাণিজ্যিক ইউনিট ছিল বলে জানা যায়।

ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি (আইএসএনএ) আন্দিশেহ শহরের দমকল বিভাগের প্রধান আলী পাইদারানের বরাত দিয়ে জানায়, স্থানীয় সময় বিকেলে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়। ভবনটির বাইরের অংশে ব্যবহৃত দাহ্য উপকরণের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

এদিকে, আইএসএনএ ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে জানায়, ঘটনাস্থলে সাতটি সক্রিয় উদ্ধারকারী দল ও অনুসন্ধানী কুকুর মোতায়েন করা হয়েছে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।

আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে ভবন থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ডে-কেয়ার সেন্টারে ‘অন্যরকম’ সময় কাটালেন প্রধানমন্ত্রী জাতীয় সংসদের চিফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করার দায়িত্ব রাষ্ট্রের : স্পিকার ইউএনএইচসিআর ও ডব্লিউএফপির যৌথ উচ্চ পর্যায়ের মিশনের সঙ্গে বৈঠক: রোহিঙ্গা প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন ত্রাণমন্ত্রী আইএলও ও চীনা নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা নিয়ে এলজিআরডি মন্ত্রীর বৈঠক ইইউর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় সিঙ্গাপুর জলঢাকায় ভুমিসেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে দুইটি ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত