BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার জানিয়েছেন, তিনি ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন। একই সময়ে বিশ্বজুড়ে জ্বালানি তেলের সরবরাহ সংকট মেটাতে ইরানের তেলের ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, ‘মধ্যপ্রাচ্যে আমাদের বিশাল সামরিক তৎপরতা গুটিয়ে নেওয়ার কথা আমরা ভাবছি। আমরা আমাদের লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছি।’

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত যে দ্রুত শেষ হতে যাচ্ছে, ট্রাম্পের এই বার্তাটিকে তার এখন পর্যন্ত সবথেকে জোরালো সংকেত হিসেবে দেখা হচ্ছে।

ট্রাম্পের এই বার্তার পরপরই হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘প্রেসিডেন্ট এবং পেন্টাগন আগে থেকেই ধারণা করেছিলেন যে, এই মিশন সম্পন্ন করতে প্রায় ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে।’

তেলের দাম বৃদ্ধি ও বৈশ্বিক সরবরাহ সংকট নিয়ে বাড়তে থাকা উদ্বেগের মাঝেই মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, যেসব ইরানি তেল ইতিমধ্যে জাহাজে বোঝাই করা হয়েছে সেগুলোর ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে।

নতুন এই নির্দেশনায় বলা হয়েছে, ২০ মার্চের আগে জাহাজে তোলা ইরানের অপরিশোধিত তেল ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আগামী ১৯ এপ্রিল পর্যন্ত বিক্রি ও সরবরাহ করা যাবে।

এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দাবি করেছেন, তার দেশ শত্রুপক্ষকে ‘চরম ধাক্কা’ দিতে সক্ষম হয়েছে। তার এই বক্তব্যের পরপরই সৌদি আরব ও ইসরায়েলে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

এর জবাবে শনিবার ভোরে তেহরানের ‘গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু’গুলোতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মূলত পাল্টাপাল্টি হামলার এই উত্তেজনার মধ্যেই ট্রাম্পের পক্ষ থেকে যুদ্ধ শেষ করার এই ইঙ্গিত এল। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারলো চেলসি ইরানি জাহাজ আটকে উত্তেজনা, ইসলামাবাদ বৈঠক নিয়ে শঙ্কা হরমুজে ইরানি জাহাজ দখল মার্কিন সেনার, শীঘ্রই জবাব দেওয়ার হুঁশিয়ারি তেহরানের মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ‘ড্রোন হামলা’ প্রবল হামলা-প্রতিরোধের পরেও অক্ষত ইরানের বেশিরভাগ অস্ত্রভাণ্ডার লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুতের অভিযোগ: ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দ, গ্রেপ্তার-১ বিচার বিভাগকে ‘ন্যায় ও আস্থার জায়গা’ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, এটি প্রধানমন্ত্রীর নীতি : তথ্য প্রতিমন্ত্রী কিছু রাজনৈতিক মহল জুলাই সনদ ও সংস্কার ইস্যুতে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে : বগুড়ায় প্রধানমন্ত্রী