BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানের বিক্ষোভে নিহতের সংখ্যা ৫ হাজারে পৌঁছেছে

ইরানের বিক্ষোভে নিহতের সংখ্যা ৫ হাজারে পৌঁছেছে

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরানে চলমান দুই সপ্তাহের বিক্ষোভে কমপক্ষে ৫ হাজার মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে প্রায় ৫০০ জন নিরাপত্তা কর্মীও রয়েছেন।

রোববার (১৮ জানুয়ারি) একজন ইরানি কর্মকর্তার বরাতে এই বিষয়টি নিশ্চিত করেছেন বার্তাসংস্থা রয়টার্স। তিনি ‘নিরপরাধ ইরানিদের’ হত্যার জন্য ‘সন্ত্রাসী এবং সশস্ত্র দাঙ্গাবাজদের’ দায়ী করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি কর্মকর্তা রয়টার্সকে আরও বলেন, ‘উত্তর-পশ্চিম ইরানের কুর্দিশ এলাকায় সবচেয়ে বেশি সংঘর্ষ এবং মৃত্যুর ঘটনা ঘটেছে। এই অঞ্চলে কুর্দি বিচ্ছিন্নতাবাদীরা সক্রিয় এবং অতীতের সবচেয়ে বেশি সহিংসতা ঘটিয়েছে।’

কর্মকর্তা আরও বলেন, মৃতের সংখ্যা দ্রুত এতো বৃদ্ধি পাবে তা মোটেই আশাযোগ্য নয়। ইসরায়েল এবং বিদেশের সশস্ত্র গোষ্ঠীগুলো রাস্তায় নেমে আসা ব্যক্তিদের সশস্ত্র বাহিনী দিয়ে সাহায্য করেছে।’

ইরানি কর্তৃপক্ষ এই নিয়মিত অস্থিরতার জন্য বিদেশী শত্রুদের বিশেষ করে ইসরায়েলকে দায়ী করেছে, যা ইসলামী প্রজাতন্ত্রের প্রধান শত্রু। যারা জুন মাসে ইরানের ওপর সামরিক হামলা শুরু করে।

মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক (এইচআরএএনএ) অধিকার গোষ্ঠী শনিবার জানিয়েছে, ইরান বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩০৮ জনে পৌঁছেছে। এছাড়া দেশটির এই সংঘাতে আরও ৪ হাজার ৩৮২ জনের বিষয়ে তথ্য যাচাই-বাছাই চলছে।এছাড়াও এইচআরএএনএ ২৪ হাজারেরও বেশি গ্রেপ্তারের বিষয়টিও নিশ্চিত করেছে।

প্রসঙ্গত, নরওয়েতে অবস্থিত ইরানি কুর্দি অধিকার গোষ্ঠী হেনগাও জানিয়েছে, ডিসেম্বরের শেষের দিকে শুরু হওয়া বিক্ষোভে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে উত্তর-পশ্চিমের কুর্দি এলাকাগুলোতে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চীনের চার দফা প্রস্তাবে সমর্থন ইরানের নৌকা ও স্পিডবোট থেকে কোনো যাত্রী লঞ্চে উঠতে পারবে না : নৌমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে : সড়কমন্ত্রী দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার : সেতুমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয় : প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসনের দায়িত্ব গুরুত্ব সহকারে পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী “বিষমুক্ত আম উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণ” বিষয়ক সভা পরিপক্ক হলেই আম পাড়বেন চাষীরা, চাঁপাইনবাবগঞ্জে বাতিল ম্যাংগো ক্যালেন্ডার