BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানি ড্রোন প্রতিহত করতে ২২০ জনেরও বেশি ইউক্রেনীয় বিশেষজ্ঞ মোতায়েন

ইরানি ড্রোন প্রতিহত করতে ২২০ জনেরও বেশি ইউক্রেনীয় বিশেষজ্ঞ মোতায়েন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, বর্তমানে মধ্যপ্রাচ্যে ২২০ জনেরও বেশি ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ মোতায়েন রয়েছেন।

যারা পাঁচটি দেশে ইরানি ড্রোন মোকাবিলায় সহায়তা করছেন। এসব বিশেষজ্ঞ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে মূল্যায়ন দিচ্ছেন এবং প্রয়োজনীয় সহযোগিতা করছেন।

জেলেনস্কি আরও জানান, বিভিন্ন দেশের পক্ষ থেকে অতিরিক্ত সহায়তার অনুরোধ এসেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রও তাদের সামরিক সদস্যদের জন্য দুইটি ক্ষেত্রে বিশেষজ্ঞ সহায়তা চেয়েছে।

মধ্যপ্রাচ্যে অবস্থানরত এক ইউক্রেনীয় সেনাসদস্য সিএনএনকে জানিয়েছেন, তাদের দল স্থানীয় বাহিনীর সঙ্গে যৌথভাবে অভিযান পরিচালনা করছে। তারা প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি হামলা প্রতিহত করতেও কাজ করছে।

জেলেনস্কি বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে ইউক্রেন গুরুত্বপূর্ণ চুক্তি নিয়ে কাজ করছে।

তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রও ড্রোন সংক্রান্ত একটি চুক্তিতে আগ্রহী এবং হরমুজ প্রণালির নিরাপত্তা পুনরুদ্ধারে উদ্যোগে যুক্ত হওয়ার বিষয়টি বিবেচনা করছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমাদের অংশীদাররা ইউক্রেনের বৈশ্বিক নিরাপত্তা ভূমিকা এবং জীবন রক্ষায় আমাদের দক্ষতার বিষয়টি স্বীকার করছে।’ #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টাইব্রেকারে আতলেতিকোর হৃদয় ভেঙে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারলো চেলসি ইরানি জাহাজ আটকে উত্তেজনা, ইসলামাবাদ বৈঠক নিয়ে শঙ্কা হরমুজে ইরানি জাহাজ দখল মার্কিন সেনার, শীঘ্রই জবাব দেওয়ার হুঁশিয়ারি তেহরানের মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ‘ড্রোন হামলা’ প্রবল হামলা-প্রতিরোধের পরেও অক্ষত ইরানের বেশিরভাগ অস্ত্রভাণ্ডার লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুতের অভিযোগ: ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দ, গ্রেপ্তার-১ বিচার বিভাগকে ‘ন্যায় ও আস্থার জায়গা’ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, এটি প্রধানমন্ত্রীর নীতি : তথ্য প্রতিমন্ত্রী