BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান ১২ মুসলিম দেশের

ইরানকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান ১২ মুসলিম দেশের

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে অবিলম্বে সব ধরনের হামলা বন্ধের আহ্বান জানিয়েছে১২ মুসলিম দেশ। বুধবার (১৮ মার্চ) সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানায় তারা।

ওই বৈঠকে অংশ নেয় কাতার, আজারবাইজান, বাহরাইন, মিশর, জর্ডান, কুয়েত, লেবানন, পাকিস্তান, সৌদি আরব, সিরিয়া, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা।

যৌথ বিবৃতিতে রিয়াদের বৈঠকে অংশ নেওয়া পররাষ্ট্রমন্ত্রীরা গভীর উদ্বেগের জানিয়ে উল্লেখ করেন, ইরান ইচ্ছাকৃতভাবে বিভিন্ন দেশের বেসামরিক এলাকা, তেল স্থাপনা, বিমানবন্দর, পানি শোধনাগার এবং আবাসিক ভবনকে লক্ষ্যবস্তু করছে। এমনকি কূটনৈতিক স্থাপনাগুলোতেও হামলা চালানো হয়েছে, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।

বিবৃতিতে বলা হয়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টাই একমাত্র কার্যকর পথ।

এ ছাড়া বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী ও বাব আল-মান্দাবে নৌ-চলাচল স্বাভাবিক রাখার এবং কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য ইরানকে সতর্ক করা হয়েছে।

ভবিষ্যতে ইরানের সঙ্গে এই দেশগুলোর সম্পর্ক কেমন হবে, তা তেহরানের এই শর্তগুলো মানার ওপরই নির্ভর করবে বলে পররাষ্ট্রমন্ত্রীরা জানিয়ে দিয়েছেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ